Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

ডুরান্ড কাপে গোল্ডেন গ্লাভস পেলেন কাইথ, গোল্ডেন বল জিতলেন নন্দকুমার

দ্য ওয়াল ব্যুরো: বারবার খেতাবি যুদ্ধে জেগে ওঠেন বিশাল কাইথ (Vishal Kaith Golden Gloves)। তিনিই মোহনবাগানের এমি মার্টিনেজ। গতবার আইএসএলে জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। এবারও ক্লেইটন সিলভার শট যেভাবে বাঁচিয়েছেন, সেইসময়ই গোল হজম করে যেত মোহনবাগা

ডুরান্ড কাপে গোল্ডেন গ্লাভস পেলেন কাইথ, গোল্ডেন বল জিতলেন নন্দকুমার

শেষ আপডেট: 3 September 2023 14:31

দ্য ওয়াল ব্যুরো: বারবার খেতাবি যুদ্ধে জেগে ওঠেন বিশাল কাইথ (Vishal Kaith Golden Gloves)। তিনিই মোহনবাগানের এমি মার্টিনেজ। গতবার আইএসএলে জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। এবারও ক্লেইটন সিলভার শট যেভাবে বাঁচিয়েছেন, সেইসময়ই গোল হজম করে যেত মোহনবাগান।

লাল হলুদের ব্রাজিলীয় ফরোয়ার্ড পারেননি, কারণ মোহন গোল-দূর্গে ছিলেন বিশাল কাইথ। তিনি হয়ে উঠেছিলেন পরিত্রাতা। বিশাল সেই কারণেই পেলেন ডুরান্ড কাপের (Durand Cup) গোল্ডেন গ্লাভস।

পাশাপাশি এবারের গোল্ডেন বল পেলেন ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি নন্দকুমার সেকার (NandaKumar Golden Ball)। তিনি চলতি ডুরান্ডে অন্তত দুটি ক্ষেত্রে গোল করে লাল হলুদ দলকে অক্সিজেন দিয়েছিলেন। গত ডার্বিতে তাঁর গোলেই হার মানে মোহনবাগান। কিন্তু রবিবার তিনি গোল না পেলেও সারাক্ষণ মাঠে সবুজ মেরুন রক্ষণকে সজাগ রেখেছিলেন।

নন্দকুমার এই সম্মানের যোগ্য। চেন্নাইয়ের তারকা এর আগে ওড়িশা এফসি-তে খেললেও জনপ্রিয় হতে পারেননি। ইস্টবেঙ্গলে এসে তিনি হয়ে উঠেছেন সত্যিকারের নায়ক। (Vishal Kaith Golden Gloves)

খেতাব হয়তো তাঁর দল পায়নি, কিন্তু তাঁর এই ডুরান্ড কাপ স্মরণীয় হয়ে থাকবে। আইএসএলে লাল হলুদ কোচ কার্লোসকে ভরসা দেবে ওই উঠতি ফরোয়ার্ডের উত্থান।

এদিন, গোল্ডেন বুট পেলেন মহামেডানের ডেভিড লালহানসাঙ্গা। তিনি উঠে এসেছেন উত্তর পূর্ব শহর থেকেই। সবথেকে বড় কথা, ডুরান্ডে এবার বিদেশি দল খেলতে এলেও এমনকী অনেক ভিনরাজ্যের দল খেললেও বাংলার তিনটি ক্লাবের ফুটবলাররাই এই তিনটি সম্মান ভাগ করে নিয়েছেন।

এদিন খেলা শেষে দুটি দলের ফুটবলারদের ও চ্যাম্পিয়ন মোহনবাগান দলকে পুরস্কার তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকী ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ও সেনাবাহিনীর শীর্ষ কর্তারা।

১৩২তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগান পেল ৬০ লক্ষ টাকা। রানার্স ইস্টবেঙ্গল পেয়েছে ৩০ লক্ষ টাকা। ব্যক্তিগত পুরস্কার স্বরূপ বিশাল, ডেভিড ও লাল হলুদের নন্দকুমার পেলেন চার লক্ষ টাকা করে। ১৭ বার ডুরান্ড সেরা হয়ে লাল হলুদের নজিরকে টপকে গেল মোহনবাগান।

মোহনবাগান ডুরান্ড চ্যাম্পিয়ন, ১৯ বছর পরে বদলা ইস্টবেঙ্গলকে হারিয়ে, নায়ক দিমিত্রি


```