Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আইসিইউতে সৌগত রায়! অনুষ্ঠান মঞ্চে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দমদমের সাংসদ 

জানা যায়, শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় এদিনই সৌগতবাবুর বুকে পেসমেকার বসানো হয়েছে।

আইসিইউতে সৌগত রায়! অনুষ্ঠান মঞ্চে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দমদমের সাংসদ 

আইসিইউতে সৌগত রায়।

শেষ আপডেট: 1 May 2025 00:17

দ্য ওয়াল ব্যুরো: অনুষ্ঠান মঞ্চে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন দমদমের সাংসদ সৌগত রায় (Saugata Roy)। বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটে কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডেরএকটি অনুষ্ঠানে। সঙ্গে সঙ্গে তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই মুহূর্তে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা যায়, শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় এদিনই সৌগতবাবুর বুকে পেসমেকার বসানো হয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসিইউতে রয়েছেন তিনি। শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সৌগতবাবুর অসুস্থতার খবর পেয়ে এদিন রাতে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা-সহ অন্যান্য নেতা-নেত্রীরা।

অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে এদিন কামারহাটির আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সৌগত রায়। গাড়ি থেকে নামার পরেই তিনি অসুস্থ বোধ করেন। এরপরই আচমকা অচতৈন্য হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শে এদিনই  অস্ত্রোপচার করে বুকে পেসমেকার বসানো হয়েছে।


```