Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দমদম মার্গ সঙ্গীত উৎসব, শাস্ত্রীয় সঙ্গীতের সুরে ভাসবে কলকাতা

দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতার সংস্কৃতি তার শিল্পে ঐতিহ্যে। সঙ্গীতের দিক থেকে দেখতে গেলে একসময় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মূল আখড়াই ছিল কলকাতা। উত্তর কলকাতার বনেদি বাড়ি কিংবা রাজপরিবারের উৎসব আবহে আসতেন দেশের তাবড় তাবড় সঙ্গীত শিল্পী। তবে কালে

দমদম মার্গ সঙ্গীত উৎসব, শাস্ত্রীয় সঙ্গীতের সুরে ভাসবে কলকাতা

শেষ আপডেট: 15 April 2023 08:39

দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতার সংস্কৃতি তার শিল্পে ঐতিহ্যে। সঙ্গীতের দিক থেকে দেখতে গেলে একসময় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মূল আখড়াই ছিল কলকাতা। উত্তর কলকাতার বনেদি বাড়ি কিংবা রাজপরিবারের উৎসব আবহে আসতেন দেশের তাবড় তাবড় সঙ্গীত শিল্পী। তবে কালের নিয়মে তেমন অনুষ্ঠান না হলেও, কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতের আসর কিন্তু কম হয় না। আবারও শাস্ত্রীয় সঙ্গীতের সুরের জাদুতে ভাসবে কলকাতা। সৌজন্যে দমদম মার্গ সঙ্গীত উৎসব (DumDum Marg Sangeet Utsab)।

আগামী ১৫ ও ১৬ এপ্রিল দমদম (DumDum) রবীন্দ্রভবন, সুরের মাঠ-এ অনুষ্ঠিত হবে এই উৎসব। দেখতে দেখতে চার বছরে পা দিল দমদম মার্গসঙ্গীত উৎসব। এই শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মাননীয় স্পিকার শ্রী বিমান ব্যানার্জি, অধ্যাপক সৌগত রায় এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী শ্রী হরিহরণ।

এই অনুষ্ঠানের প্রথম দিনে অংশগ্রহণ করবেন, ওস্তাদ রশিদ খান, আরমান খান, শ্রী যশবন্ত বৈষ্ণব, পণ্ডিত রাহুল শর্মা, বিদুষী কৌশিকী চক্রবর্তী, পণ্ডিত বিক্রম ঘোষ-সহ গুনী শিল্পীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অংশগ্রহণ করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি, পণ্ডিত পরিমল চক্রবর্তী, শ্রী হিরন্ময় মিত্র, পণ্ডিত তরুণ ভট্টাচার্য, পণ্ডিত রনু মজুমদার, শ্রী জ্যোতির্ময় রায়চৌধুরী-সহ বিশিষ্ট শিল্পীরা। দুদিনই বিকেল চারটে থেকে শুরু হবে এই অনুষ্ঠান। উল্লেখ্য, প্রতিবার পয়লা বৈশাখেই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।

পয়লা বৈশাখের দিনই কালীঘাট দেবশ্রী ফাউন্ডেশনের তরফে একটি বৈশাখী জলসার আয়োজন করা হয়েছে। ১৫ এপ্রিল সন্ধে ৬ টা থেকে উত্তম মঞ্চে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। পুরাতনী গানের এই অনুষ্ঠানে গাইবেন জীমূত রায়।

অফিসের লাকি ড্র, ৩৬৫ দিনের সবেতন ছুটি ‘পুরস্কার’ পেলেন কর্মী


```