Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ইঁদুরে কেটেছে চুল্লির তার, কাশীপুরের শ্মশানে মৃতদেহ সৎকারের কাজ বন্ধ

শহরের ব্রিজ, রাস্তা শ্মশানই শুধু যে ক্ষতিগ্রস্থ হচ্ছে তা নয়। বিশেষজ্ঞরা বলছেন, কলকাতার বহু বাড়িও ইঁদুরের উপদ্রবে বিপজ্জনক অবস্থায় আছে। এ ব্যাপারে পুরসভাকে সতর্কও করা হয়েছে।

ইঁদুরে কেটেছে চুল্লির তার, কাশীপুরের শ্মশানে মৃতদেহ সৎকারের কাজ বন্ধ

রতনবাবু ঘাট শ্মশান

শেষ আপডেট: 28 November 2024 15:20

দ্য ওয়াল ব্যুরো: ইঁদুরের বাড়বাড়ন্তে নাকানি-চোবানি খাচ্ছে কলকাতার শ্মশান। এমনই উপদ্রব যে বন্ধই হয়ে গেল মৃতদেহ সৎকারের কাজ। ইঁদুরের তাড়নায় শহরের বিভিন্ন সেতু এবং রাস্তার ক্ষতি হওয়ার খবর বারবার সামনে এসেছে। এবার সেই তালিকায় শ্মশানও ঢুকে পড়ল।

কলকাতা পুরসভার স্বাস্থ্য ও আলো বিভাগ সূত্রে খবর, বুধবার গোটা দিন কাশীপুরের রামকৃষ্ণদেব মহাশ্মশান, অর্থাৎ রতনবাবুর ঘাটে বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ বন্ধ ছিল।

কারণ হল, শ্মশানের যে ইলেকট্রিক চুল্লি রয়েছে তার বিদ্যুৎ সংযোগের তার কেটে ফালাফালা করে দিয়েছে ইঁদুর। শেষে দাহকাজ বন্ধ করে রাত পর্যন্ত পুরসভার আলো বিভাগের ইঞ্জিনিয়াররা শ্মশানের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালান। 

শ্মশানে দাহ করার জন্য নিয়ে আসা মৃতদেহ ওই দিন নিমতলা এবং কাশী মিত্র শ্মশানে পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। আলো বিভাগের এক ইঞ্জিনিয়ারের কথায়, 'ইঁদুরের যা বাড়বাড়ন্ত, তা যদি বাগে না আনা যায় তাহলে গোটা শহর জুড়ে দাহ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে।'

শহরের ব্রিজ, রাস্তা শ্মশানই শুধু যে ক্ষতিগ্রস্থ হচ্ছে তা নয়। বিশেষজ্ঞরা বলছেন, কলকাতার বহু বাড়িও ইঁদুরের উপদ্রবে বিপজ্জনক অবস্থায় আছে। এ ব্যাপারে পুরসভাকে সতর্কও করা হয়েছে।

প্রসঙ্গত, ক'দিন আগে কলকাতা পুরসভার সদর কার্যালয়ে সাপ দেখা গিয়েছিল। তারও নেপথ্যে ইঁদুর রয়েছে বলেই মনে করা হচ্ছিল। কারণ সাপের অন্যতম প্রিয় খাদ্য ইঁদুর।


```