Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

নজিরবিহীন! আচমকা আঁধারে ঢাকল হাইকোর্টের একাংশ, থেমে গেল বিচারপ্রক্রিয়া, নেপথ্যে কোন ঘটনা

ঘড়ির কাঁটায় ১১টা ৩৯ মিনিট ৪৪ সেকেন্ড। আচমকা আঁধারে ঢাকল এজলাস। ক্ষণিকের জন্য থমকে গেল বিচারপ্রক্রিয়া। বুধবার সকাল। কলকাতা হাইকোর্টের ঘটনা। 

 নজিরবিহীন! আচমকা আঁধারে ঢাকল হাইকোর্টের একাংশ, থেমে গেল বিচারপ্রক্রিয়া, নেপথ্যে কোন ঘটনা

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 19 February 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটায় ১১টা ৩৯ মিনিট ৪৪ সেকেন্ড। আচমকা আঁধারে ঢাকল এজলাস। ক্ষণিকের জন্য থমকে গেল বিচারপ্রক্রিয়া। বুধবার, কলকাতা হাইকোর্টের ঘটনা। 

শুধু এজলাস নয় অন্ধকারে ডুবে যায় হাইকোর্টের চারটি লিফট, একাধিক এক্সেলেটর। মাঝপথে এভাবে লিফট বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন আইনজীবী ও মামলাকারীরা। কয়েক মুহূর্তের জন্য তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, হঠাৎই লোডশেডিংয়ের জেরে হাইকোর্টের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তারই জেরে এই বিপত্তি।

সূত্রের খবর, সেই সময় হাইকোর্টের ২৭ নম্বর থেকে ৩৪ এবং ৪০ থেকে ৪৪ নম্বর কোর্টে বিচারপ্রক্রিয়া চলছিল। আচমকা লোডশেডিংয়ে তা থমকে যায়। সব মিলিয়ে প্রায় ৭ থেকে ৮ মিনিট লোডশেডিং ছিল। পরে বিদ্যুৎ সংযোগ ফিরে এলে সবকিছু আবার আগের মতো সচল হয়।

আইনজীবীরা বলছেন, কলকাতা হাইকোর্টের ইতিহাসে লোডশেডিংয়ের ঘটনা নজিরবিহীন। কেন লোডশেডিং হল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে হাইকোর্টের নতুন বিল্ডিংয়ের একাংশে। তবে হাইকোর্টের বাকি অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকই ছিল।

লিফটে আটকে পড়া এক আইনজীবীর কথায়, "লিফটে আমার সঙ্গে আরও ১০ জন ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন বয়স্ক মামলাকারীও ছিলেন। আচমকা লিফটে আটকে যাওয়ায় সকলে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাইরে থেকে আমাদের উদ্ধার করা হয়।" 


```