
শেষ আপডেট: 27 July 2022 10:59
দ্য ওয়াল ব্যুরো: প্রচন্ড বৃষ্টি ও বন্যার (Due to heavy rain) কারণে বন্ধ (postponed) করা হল এ বছরের অমরনাথ (Amarnath Yatra) যাত্রা। কর্তৃপক্ষের তরফ থেকে দর্শনার্থীদের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বিকেলে প্রচন্ড বৃষ্টিতে অমরনাথের আশেপাশে জল জমে বন্যার পরিস্থিতি তৈরি হয়। গুহার মধ্যেও বৃষ্টির জল ঢুকতে শুরু করে। আশেপাশের জলাশয় গুলিতেও জল উপচে যাচ্ছিল।
এই পরিস্থিতিতে দর্শনার্থীদের উদ্ধার করে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া পঞ্চত্রানী ক্যাম্পে। কোনও রকম ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
গতকালের ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে ৮ জুলাইয়ের অমরনাথের কথা। মুষল ধারে বৃষ্টি, বন্যা, ধ্বস কেড়ে নিয়েছিল ১৫ জন দর্শনার্থীর প্রাণ। প্রায় ৫৫ জন দর্শনার্থী আহত হয়েছিলেন। ৬ দিন ধরে চলেছিল উদ্ধার কাজ।
এই রকম অপ্রিয় ঘটনা এড়াতেই এই বছরের মত বন্ধ রাখা হল অমরনাথ যাত্রা।
দ্রৌপদী রাষ্ট্রপতি হওয়ার দিনই অভিষেকের প্রশ্নে জানা গেল কেন্দ্রের জনজাতি কমিশনের বেহাল দশা