Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

প্রস্রাব করে মহিলা সহযাত্রীর সিট ভেজাল মাতাল যুবক! সরকারি বাসে দুর্গন্ধে টেকা দায়

দ্য ওয়াল ব্যুরো: বিমানের পর এবার সহযাত্রীর (passenger) সিটে প্রস্রাবের (urine) ঘটনা ঘটল সরকারি এসি বাসের (Bus) মধ্যে। ঘটনার কথা জানাজানি হতেই বাস থেকে ৩০ বছর বয়সি এক যুবককে নামিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, একেবারে মত্ত অবস্থায় ছিলেন ওই যাত্রী

প্রস্রাব করে মহিলা সহযাত্রীর সিট ভেজাল মাতাল যুবক! সরকারি বাসে দুর্গন্ধে টেকা দায়

শেষ আপডেট: 23 February 2023 11:17

দ্য ওয়াল ব্যুরো: বিমানের পর এবার সহযাত্রীর (passenger) সিটে প্রস্রাবের (urine) ঘটনা ঘটল সরকারি এসি বাসের (Bus) মধ্যে। ঘটনার কথা জানাজানি হতেই বাস থেকে ৩০ বছর বয়সি এক যুবককে নামিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, একেবারে মত্ত অবস্থায় ছিলেন ওই যাত্রী। এসি বাস হওয়ায় ভিতরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ওই অবস্থাতেই বাকি রাস্তা সফর করেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের হুব্বালি জেলায় জাতীয় সড়কের উপর এক ধাবার সামনে।

জানা গেছে, ওই এসি স্লিপার কোচের বাসটি বিজয়পুরা থেকে ম্যাঙ্গালুরু যাচ্ছিল। পথে একটি ধাবায় রাতের খাওয়া-দাওয়ার জন্য দাঁড়ায় বাসটি। এরপর সবাই বাস থেকে নেমে যান। রয়ে গিয়েছিলেন একমাত্র ওই যুবক। একেবারে মত্ত অবস্থায় হাঁটাচলার অবস্থাও প্রায় হারিয়ে ফেলেছিলেন তিনি। এরপরই এক মহিলা সহযাত্রীর সিটের উপর প্রস্রাব করে দেন।

পরে রাতের খাওয়া সেরে ওই মহিলা গাড়িতে উঠে দেখেন, তাঁর সিটে কেউ প্রস্রাব করেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি বাসের চালক এবং খালাসিকে জানান তিনি। এরপরই সবাই বাসের ভিতর বসে থাকা ওই যুবককে চেপে ধরতেই তিনি নিজের দোষ স্বীকার করেন। শেষে সবার আপত্তিতে তাঁকে বাস থেকে ওই ধাবার সামনেই নামিয়ে দেওয়া হয়।

পরে ওই বাসেই মহিলার অন্য সিটের ব্যবস্থা করা হয়। তবে এতেই ক্ষান্ত হননি ২০ বছর বয়সি ওই যাত্রী। বাস থেকে নেমে তিনি স্থানীয় থানায় গিয়ে অভিযুক্ত যুবকের নামে পুলিশে অভিযোগও দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দিল্লির মদকাণ্ড: কেজরিওয়ালের দুয়ারে ইডি, মুখ্যমন্ত্রীর পিএ-কে জিজ্ঞাসাবাদ


```