Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিমানের মধ্যে মহিলার গায়ে প্রস্রাব! মত্ত যুবককে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করল এয়ার ইন্ডিয়া

দ্য ওয়াল ব্যুরো: বিমানের মধ্যে মারামারির ঘটনা সম্প্রতি সামনে এসেছে। সেই নিয়ে তুমুল বিতর্কও চলছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিমানের মধ্যে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। এক মহিলা সহযাত্রীর গায়েই প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল এক পুরুষ যাত্র

বিমানের মধ্যে মহিলার গায়ে প্রস্রাব! মত্ত যুবককে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করল এয়ার ইন্ডিয়া

শেষ আপডেট: 4 January 2023 13:08

দ্য ওয়াল ব্যুরো: বিমানের মধ্যে মারামারির ঘটনা সম্প্রতি সামনে এসেছে। সেই নিয়ে তুমুল বিতর্কও চলছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিমানের মধ্যে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। এক মহিলা সহযাত্রীর গায়েই প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই পুরুষ যাত্রীটি মদ খেয়ে ছিলেন বলেও অভিযোগ (Drunk Man Urinates On Woman)! সেই ঘটনার জেরে অভিযুক্তকে ৩০ দিন নিষিদ্ধ করল এয়ার ইন্ডিয়া।

কী ঘটেছিল?

নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের (US-India Air India Flight) বিজনেস ক্লাসে ছিলেন বছর সত্তরের এক বৃদ্ধা। দুপুরের খাবার খাওয়ার পর যখন বিমানের মধ্যেকার লাইট নিভে যায়, সেই সময়ই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁর। ওই বৃদ্ধা বিমানের মধ্যে ঘটা অপ্রীতিকর ঘটনার কথা নেটপাড়ায় জানান। এমনকী এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে চিঠিও লেখেন অভিযোগ জানিয়ে।

ঘটনাটি ঘটে গত বছরের ২৬ নভেম্বর। ওই বৃদ্ধা জানান, বিমানে এমন ঘটনা ঘটার পর তিনি বিমান সেবিকাকে বিষয়টা সম্পর্কে অবগত করেন। সেই সময় বিমান সেবিকা তাঁকে নতুন জামা, জুতো দেন ঠিকই কিন্তু অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়না।

ওই বৃদ্ধা তাঁর লেখা চিঠিতে এও উল্লেখ করেন যে, পরে তাঁকে নিজের সিটে ফিরে যেতে বলা হয়। কিন্তু ভিজে জায়গায় তিনি বসতে রাজি না হওয়ায় বিমানকর্মীদের সিট দেওয়া হয় তাঁকে। কিন্তু বিমানের একাধিক কেবিন সিট ফাঁকা থাকা সত্ত্বেও তাঁকে তা দেওয়া হয়নি বলে অভিযোগ।

অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, পুরো ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া বিষয়টি তদন্ত করার জন্য একটি ‘অভ্যন্তরীণ কমিটি’ও গঠন করেছে এবং অভিযুক্ত যাত্রীকে ‘নো ফ্লাইট তালিকা’-তে রাখতে বলা হয়েছে।

এবার সেই ঘটনার জেরেই অভিযুক্ত পুরুষ যাত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করল। অর্থাৎ ৩০ দিন এয়ার ইন্ডিয়ার কোনও ফ্লাইটে উঠতে পারবে না ওই যাত্রী। পাশাপাশি কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে, যাঁদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিনামাইট দিয়ে ওড়ানো হল বিজেপি নেতার হোটেল! প্রকাশ্যে পিষে মেরেছিলেন যুবককে


```