দ্য ওয়াল ব্যুরো: কর্তব্যরত পুলিশকে হঠাৎই চুমু খেল এক মদ্যপ যুবক। তারপর যা হওয়ার, তাই হল। আপাতত ২৮ বছরের অভিযুক্ত যুবকের ঠিকানা নাল্লাকুন্তা থানার লক আপ।
হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদে বোনালু উৎসব হয় প্রতি বছরই। মূলত মাহাকালী পুজোই এই বোনালু উৎসব। স্বাভাবিকভাবেই উৎসবের ভিড় সামলাতে ব্যস্তও থাকেন পুলিশরা। রবিবার রাতেও চেনা ছবিই ছিল উৎসবে। হঠাৎই ভিড়ের মাঝখান থেকে নাল্লাকুন্তা থানার সাবইন্সপেক্টর মহেন্দ্রকে এসে চুমু খায় ভানু। সিসিটিভিতে দেখা গেছে, সকলে উৎসবের আনন্দে মাতোয়ারা ছিলেন, নাচছিলেন, সেখান থেকে ভানু বেরিয়ে এসে মহেন্দ্রকে আটকানোর চেষ্টা করে এবং তাঁকে জড়িয়ে ধরে চুমুও খায়। হঠাৎ এই ঘটনায় মহেন্দ্র, ভানুকে একটা চড়ও মারে সপাটে। এরপরেই ভানু আবার ভিড়ে মিশেও যায়।
দেখুন সেই ভিডিয়ো
ভিডিয়ো সৌজন্য: ফেসবুক
https://www.facebook.com/WWW.NEWSHUBINDIA.IN/videos/696339574148531/?v=696339574148531
শেষ অবধি, তাকে ভিডিয়ো ফুটেজ দেখে সনাক্ত করে পুলিশ। তার বিরুদ্ধে আইপিসির ৩৫৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। ওই থানার ইন্সপেক্টর কে মুরলীধর জানিয়েছেন, কর্তব্যরত পুলিশকর্মীকে তাঁর কাজের মাঝে বিরক্ত করার অপরাধে আপাতত ভানুকে লক আপে পুরে রাখা হয়েছে, আদালতেও পাঠানো হচ্ছে।
নেশার ঘোরে এক পুলিশকর্মীকে হঠাৎ ‘ভালোবাসা’-র এই খেসারত দিতে হবে, তা বোধহয় স্বপ্নেও কল্পনা করেনি ভানু।