Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মত্ত অবস্থায় কুকীর্তি কনস্টেবলের! রাস্তার উপর খুলে ফেললেন প্যান্ট, ছুড়ে দিলেন খাকি উর্দি...

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ (Drunk) অবস্থায় রাস্তার পথচারীদের দিকে খাকি উর্দি ছুড়ে মারলেন এক পুলিশ কনস্টেবল (Cop)। শুক্রবার সন্ধেয় এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হার্দা জেলায়। এরপরই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়

মত্ত অবস্থায় কুকীর্তি কনস্টেবলের! রাস্তার উপর খুলে ফেললেন প্যান্ট, ছুড়ে দিলেন খাকি উর্দি...

শেষ আপডেট: 24 December 2022 08:14

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ (Drunk) অবস্থায় রাস্তার পথচারীদের দিকে খাকি উর্দি ছুড়ে মারলেন এক পুলিশ কনস্টেবল (Cop)। শুক্রবার সন্ধেয় এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হার্দা জেলায়। এরপরই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এতে অস্বস্তিতে পড়ে মধ্যপ্রদেশ পুলিশও। এরপরই সুশীল মান্দাভি নামের ওই কনস্টেবলকে বরখাস্ত (Suspend) করার কথা জানিয়ে দেন হার্দা পুলিশ সুপার (এসপি) মনীশ কুমার আগরওয়াল।

সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে রীতিমতো মত্ত অবস্থায় ওই পুলিশ কনস্টেবল এবং একজন লোক প্রকাশ্য রাস্তার উপর একে অপরের সঙ্গে তর্ক জুড়েছেন। ঝগড়ার সময় অপর ব্যক্তিটি খালি গায়ে ছিলেন। এমন সময় হঠাৎই ওই কনস্টেবল রাস্তার উপর হাঁটু গেড়ে বসে নিজের ইউনিফর্ম খুলতে শুরু করেন। প্রথমে সে তাঁর খাকি রঙের জামাটি খুলে পথচারীদের দিকে ছুড়ে দেন। এরপর নীচে পরনে থাকা প্যান্টটিও খুলে ফেলেন।

তবে এই প্রথম নয়, এর আগেও মদ খেয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিলেন ওই পুলিশ কনস্টেবল। পুলিশ সুপার জানান, মাস ছয়েক আগে সুশীল মান্দাভি মত্ত অবস্থায় দুর্ঘটনার মুখে পড়েছিলেন। সেই সময় তাঁকে মদ ছাড়ার জন্য কাউন্সেলিং করার পরামর্শও দেওয়া হয়েছিল। তবে তিনি এতেও শুধরাননি।

কোভিড আতঙ্কে টানা ৩ বছর ঘরবন্দি মা-মেয়ে! দরজা ভেঙে উদ্ধার করল পুলিশ


```