Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদ্যপ অবস্থায় মারধর করত স্বামী, বউ অ্যাসিডে লঙ্কাগুঁড়ো মিশিয়ে ঢেলে দিল গায়ে

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন রাত্রিবেলা মদ্যপ (Drunk) অবস্থায় ঘরে এসে বেধড়ক মারধর (Beaten) করত বউকে। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিশোধ (Revenge) নিল বউ। অ্যাসিডে (Acid) লঙ্কাগুঁড়ো (Chili dust) মিশিয়ে ঢেলে দিল ঘুমন্ত বরে

মদ্যপ অবস্থায় মারধর করত স্বামী, বউ অ্যাসিডে লঙ্কাগুঁড়ো মিশিয়ে ঢেলে দিল গায়ে

শেষ আপডেট: 3 August 2022 12:44

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন রাত্রিবেলা মদ্যপ (Drunk) অবস্থায় ঘরে এসে বেধড়ক মারধর (Beaten) করত বউকে। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিশোধ (Revenge) নিল বউ। অ্যাসিডে (Acid) লঙ্কাগুঁড়ো (Chili dust) মিশিয়ে ঢেলে দিল ঘুমন্ত বরের গায়ে। মারত্মক ঘটনা উত্তরপ্রদেশে (Uttarpradesh)। বউয়ের নামে থানায় অভিযোগ দায়ের করেছে শ্বশুরবাড়ির লোকজন।

 জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা সানা খান। সাত বছর আগে মহম্মদ ইয়াসিনের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের একটি কন্যাসন্তানও আছে। দিনের পর দিন মদ খেয়ে বাড়ি এসে সানাকে মারধর করত। আশেপাশের প্রতিবেশীরাও শুনতে পেতেন মারধর, কান্নাকাটির শব্দ।

প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েকদিন ধরে বাচ্চার সামনেই সানাকে মারছিল ইয়াসিন। সেটা কিছুতেই মানতে পারছিল না সানা। তাই সেদিন রাতে ইয়াসিন ঘুমিয়ে পড়তেই বাথরুম থেকে নিয়ে আসে অ্যাসিড। আর তাতে মিশিয়ে দেন লঙ্কার গুঁড়ো। তারপর সেই বিষাক্ত মিশ্রণ ঢেলে দেন স্বামীর গায়ে।

ইয়াসিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর চিকিৎসা চলছে। ইয়াসিনের বাড়ির লোকজন সানার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। মেয়েকে সঙ্গে নিয়ে পলাতক সানা।

প্রতারণার দায়ে জেলে স্ত্রী, চন্দননগরে ফ্ল্যাট থেকে মিলল স্বামীর পচাগলা দেহ


```