Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর কয়েক মাসেই চালু হয়ে যেতে পারে আকাশপথে ডেলিভারি, সৌজন্যে ২.০ ড্রোন

দ্য ওয়াল ব্যুরো: ছাদে বসে উপভোগ করছেন ফুরফুরে দখিনা হাওয়া। এমন সময় যদি আচমকাই আকাশ থেকে মুখের সামনে এসে নামে এক প্লেট গরম গরম চিকেন ফ্রাই, তবে আরও কয়েক গুণ বেড়ে যাবে না আনন্দ? এটাই হবে আর কয়েক মাস পর থেকে। আকাশপথে ডেলিভারি হবে খাবার। ড্রো

আর কয়েক মাসেই চালু হয়ে যেতে পারে আকাশপথে ডেলিভারি, সৌজন্যে ২.০ ড্রোন

শেষ আপডেট: 25 November 2018 21:45

দ্য ওয়াল ব্যুরো: ছাদে বসে উপভোগ করছেন ফুরফুরে দখিনা হাওয়া। এমন সময় যদি আচমকাই আকাশ থেকে মুখের সামনে এসে নামে এক প্লেট গরম গরম চিকেন ফ্রাই, তবে আরও কয়েক গুণ বেড়ে যাবে না আনন্দ? এটাই হবে আর কয়েক মাস পর থেকে। আকাশপথে ডেলিভারি হবে খাবার। ড্রোন ২.০-এর ব্যবহারের মাধ্যমেই আঘামী বছরের মার্চ মাস থেকে এমন ঘটবে বলে সূত্রের খবর। সব ঠিক থাকলে আগামী মাসেই চালু হতো এই ব্যবস্থা। কিন্তু কিছু নিরাপত্তাবিধির জন্য তা আপাতত মার্চে হবে বলে ঠিক হয়েছে। আগামী বছর জানুয়ারি মাসেই বাজারে এসে যাবে এই ড্রোণ। তবে ড্রোণকে এই মুহূর্তে কোনও রকম ব্যবসায়িক কাজে লাগানোর জন্য ব্যবহার করা যাবে না। বিমান মন্ত্রী জয়ন্ত সিংহ  বলেন, "আমরা ডিসেম্বরে এটা লঞ্চ করানোর জন্য খাটছি সকলে। এর ফলে প্রযুক্তি এক ধাক্কায় অনেকটা এগিয়ে যাবে। ড্রোনটি চোখের আড়ালে চলে গেলেও কী করে অটোম্যাটিক্যালি কাজ করানো যাবে, সে বিষয়েও ভাবনাচিন্তা আছে আমাদের। আর এটা করতে পারলেই কোনও জিনিস ডেলিভারি করা সহজ হয়ে যাবে।"            

```