Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মুতে বিস্ফোরক-ভর্তি পাক ড্রোন গুলি করে নামাল সেনা! এই নিয়ে বেশ কয়েকবার, বাড়ছে উদ্বেগ

দ্য ওয়াল ব্যুরো: ফের জম্মুতে গুলি করে পাক ড্রোন নামাল ভারতীয় সেনা। এবার ড্রোনের সঙ্গে উদ্ধার হল ৫ কেজি আইইডি বিস্ফোরকও। জানা গেছে, হেক্সাকপ্টার ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর এবং বিপর্যয় ঘটানোর ছক কষেছিল শত্রুপক্ষ। হেলিকপ্টারের মতো দেখতে ছ

জম্মুতে বিস্ফোরক-ভর্তি পাক ড্রোন গুলি করে নামাল সেনা! এই নিয়ে বেশ কয়েকবার, বাড়ছে উদ্বেগ

শেষ আপডেট: 23 July 2021 05:11

দ্য ওয়াল ব্যুরো: ফের জম্মুতে গুলি করে পাক ড্রোন নামাল ভারতীয় সেনা। এবার ড্রোনের সঙ্গে উদ্ধার হল ৫ কেজি আইইডি বিস্ফোরকও। জানা গেছে, হেক্সাকপ্টার ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর এবং বিপর্যয় ঘটানোর ছক কষেছিল শত্রুপক্ষ। হেলিকপ্টারের মতো দেখতে ছোট আকৃতির ছটি ব্লেডের হেক্সাকপ্টার উড়ে গিয়ে বিভিন্ন জায়গার ছবি তুলে আনতে সাহায্য করে৷ এটিও একধরণের ড্রোন৷ ভারতের সীমান্তের ৬ কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে এসেছিল সেটি। আজ প্রথম নয়, এর আগে ২৬ জুন জম্মুর এয়ারফোর্স স্টেশনে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ির ছাদে এসে পড়ে বোমা। বিস্ফোরণে আহত হন ২ জওয়ান। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের কালুচক সেনাঘাঁটির কাছে ড্রোন দেখা যায়। ড্রোন লক্ষ্য করে গুলিও চালানো হয়।  ফের গত ২ জুলাই, জম্মুর আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আরনিয়া সেক্টরে সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন উড়ে আসতে দেখেন। ড্রোন লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা গুলিও চালান। এরপর ড্রোনটি ফিরে যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছিল, সম্ভবত নজরদারি চালানোর জন্য পাঠানো হয়েছিল ড্রোনটিকে। এর পরে গত শুক্রবার, অর্থাৎ ১৬ জুলাই রাত ৮টা নাগাদ জম্মুর নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিবে কয়েক মিনিটের ব্যবধানে চারটি ড্রোন উড়তে দেখা যায়। আবার দুদিন আগে বুধবারই জম্মুর আকাশে দেখা গিয়েছিল আরও একটি ড্রোন।ভোর চারটের সময়ে জম্মুর সাতওয়ারি এলাকায় ড্রোনটি দেখা গিয়েছিল। বারবার উপত্যকায় এই ড্রোনের আনাগোনা মোটেও হাল্কা ভাবে দেখছে না সেনা। এই নিয়ে সম্প্রতি নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। বৈঠকে সীমান্তের বিভিন্ন এলাকা এবং শহরে নজরদারি চালানোর জন্য নিরাপত্তা এজেন্সিগুলিকে সতর্ক করেন ডিজিপি। সেই সঙ্গে, অনুপ্রবেশ ঠেকানোর বিষয়টিও দেখতে বলা হয়। সেনা সূত্রের খবর, গতকাল রাতে জম্মুর কানাচক সেক্টরে হানা দেয় হেক্সাকপ্টার ড্রোনটি। গুলি করে নামানোর পরে দেখা যায় তাতে আইইডি রয়েছে। বিস্ফোরণের উদ্দেশ্যেই সীমান্তের ওপার থেকে ড্রোন পাঠানো হয়েছিল বলে অনুমান। ১৫ অগস্ট আসছে। স্বাধীনতা দিবস নিয়ে ইতিমধ্যেই দিল্লিতে শুরু হয়েছে প্রস্তুতি। যে কোনওরকম ড্রোন, বেলুন, প্যারাগ্লাইডিং নিষিদ্ধ করা হয়েছে অন্যবারের মতো। কড়া সতর্কতায় পালন হবে স্বাধীনতা দিবস। তার আগে সীমান্তে ড্রোনের ঘনঘন আনাগোনায় উদ্বেগেই আছেন নিরাপত্তা কর্তারা।

```