Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

স্টিয়ারিংয়ে বসেই হার্ট অ্যাটাক চালকের! বাস ছুটে চলল বেলাগাম, পরপর ধাক্কা, প্রাণ গেল একজনের

দ্য ওয়াল ব্যুরো: যাত্রীবোঝাই বাস ছুটছিল নিজের গতিতে। হঠাৎই হার্ট অ্যাটাক হয় চালকের (Driver Has Heart Attack)। স্টিয়ারিং-এর উপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সেই অবস্থাতেই বাস ছুটল হু হু করে। গাড়ি, বাইক এবং রিকশাকে ধাক্কা মেরে (Bus Rams S

স্টিয়ারিংয়ে বসেই হার্ট অ্যাটাক চালকের! বাস ছুটে চলল বেলাগাম, পরপর ধাক্কা, প্রাণ গেল একজনের

শেষ আপডেট: 3 December 2022 04:28

দ্য ওয়াল ব্যুরো: যাত্রীবোঝাই বাস ছুটছিল নিজের গতিতে। হঠাৎই হার্ট অ্যাটাক হয় চালকের (Driver Has Heart Attack)। স্টিয়ারিং-এর উপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সেই অবস্থাতেই বাস ছুটল হু হু করে। গাড়ি, বাইক এবং রিকশাকে ধাক্কা মেরে (Bus Rams Several Vehicles) চাপা দিয়ে কিছুদূর গিয়ে যখন থামল ঘাতক বাসটি, ততক্ষণে গুরুতর আহত হয়েছেন ২ শিশুসহ ৭ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে জব্বলপুরের (Jabalpur) একটি ট্রাফিক সিগনালে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হাড়হিম করা দুর্ঘটনার দৃশ্য। সূত্রের খবর, মৃত বাস চালকের নাম হরদেব পাল। ৬০ বছর বয়সি ওই ব্যক্তি গত ১ দশকেরও বেশি সময় সিটি মেট্রো বাস সার্ভিসের হয়ে চালকের কাজ করেছেন।

দুর্ঘটনার দিনেও বাস নিয়ে বেরিয়েছিলেন তিনি। শিশু ও মহিলা সহ একাধিক যাত্রী ছিল তাঁর বাসে। গাড়ি চালাতে চালাতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্টিয়ারিং ধরে থাকা অবস্থাতেই তার ওপর লুটিয়ে পড়েন হরদেব। সেই অবস্থাতেই ছুটতে থাকে বাস।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে রয়েছে একাধিক বাইক, একটি চারচাকা গাড়ি এবং একটি রিকশা। সেই সময় আচমকাই পিছন থেকে ছুটে আসে ঘাতক বাসটি। একটি ই-রিকশাকে ধাক্কা মেরে উল্টে দিয়ে বাইকগুলিকে চাপা দিয়ে কিছুদূর গিয়ে দাঁড়িয়ে পড়ে লাল রংয়ের বাসটি।

সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এক প্রৌঢ়ের। তাঁর পরিচয় সঠিকভাবে জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ই-রিকশায় থাকা দুই শিশু এবং বাসের ৪ জন যাত্রী।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসটির গতি খুব বেশি ছিল না। তাছাড়া বাসটি যাঁদের ধাক্কা মেরে এগিয়ে যায়, তাঁদের কেউই বাসের তলায় চাপা পড়েননি। নয়তো আহত এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারত বলে অনুমান পুলিশের।

ডায়মন্ড হারবারে বিজেপির মঞ্চ খুলে ফেলা হচ্ছে! গাড়িতে বক্তব্য রাখবেন শুভেন্দু, পাল্টা কুণাল


```