কাশী-বিশ্বনাথ মন্দিরে ঢুকতে গেলে পরতে হবে নির্দিষ্ট পোশাক, চালু হবে শিগগির
দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরে ঢুকতে গেলে এবার থেকে দর্শনার্থীদের পরতে হবে নির্দিষ্ট পোশাক, এমনই সিদ্ধান্ত নিল কাশী-বিশ্বনাথ মন্দির পরিষদ।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুরুষ ও মহিলা – উভয়ের জন্যই এই পোশাকবিধি কার্য
শেষ আপডেট: 13 January 2020 04:43
দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরে ঢুকতে গেলে এবার থেকে দর্শনার্থীদের পরতে হবে নির্দিষ্ট পোশাক, এমনই সিদ্ধান্ত নিল কাশী-বিশ্বনাথ মন্দির পরিষদ।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুরুষ ও মহিলা – উভয়ের জন্যই এই পোশাকবিধি কার্যকর হবে। পুরুষদের ক্ষেত্রে ট্র্যাডিশনাল ধুতি ও কুর্তা এবং মহিলাদের শাড়ি পরে ঢুকতে হবে মন্দিরে।

কাশী-বিশ্বনাথ মন্দির পরিষদ জানিয়েছে, প্যান্ট-শার্ট বা জিনস-টপ পরে কেউ যদি মন্দিরে ঢোকেন, তাঁদের নির্দিষ্ট জায়গার পর আর এগোতে দেওয়া হবে না। গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না তাঁরা। গর্ভগৃহে ঢুকতে গেলে নতুন পোশাকবিধি মানতে হবে। তবে কবে থেকে এই বিধি কার্যকর হবে তার নির্দিষ্ট দিন ঘোষণা করেনি মন্দির কর্তৃপক্ষ। শুধু বলা হয়েছে, শিগগির এই নিয়ম কার্যকর হবে।
দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে পোশাক বিধি রয়েছে। নির্দিষ্ট পোশাক পরে তবেই ঢোকা যায় মন্দিরে। এবার তা চালু হচ্ছে উত্তরপ্রদেশের কাশী-বিশ্বনাথ মন্দিরেও।