Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামপুরে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, মুলায়ম চুপ কেন? প্রশ্ন সুষমার

দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী আজম খান গত রবিবার কটু মন্তব্য করেছিলেন বিজেপির জয়া প্রদার বিরুদ্ধে। সোমবার ওই ঘটনাকে দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে তুলনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ। সমাজবাদী

রামপুরে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, মুলায়ম চুপ কেন? প্রশ্ন সুষমার

শেষ আপডেট: 15 April 2019 06:52

দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী আজম খান গত রবিবার কটু মন্তব্য করেছিলেন বিজেপির জয়া প্রদার বিরুদ্ধে। সোমবার ওই ঘটনাকে দ্রৌপদীর বস্ত্রহরণের সঙ্গে তুলনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ। সমাজবাদী পার্টির শীর্ষ নেতা মুলায়ম সিং যাদবের উদ্দেশে তাঁর মন্তব্য, রামপুরে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তখন আপনি চুপ কেন? আজম খান এক সভায় জয়া প্রদা সম্পর্কে মন্তব্য করেন, তাঁর অন্তর্বাসের রং খাঁকি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের সামনেই তিনি ওই মন্তব্য করেন। সুষমা টুইট করে অখিলেশের বাবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লিখেছেন, মুলায়ম ভাই, আপনি সমাজবাদী পার্টির প্রবীণতম নেতা। আপনার সামনেই রামপুরের দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে। ভীষ্ম দ্রৌপদীর বস্ত্রহরণের সময় চুপ করে থেকে যে অন্যায় করেছিলেন, আপনি যেন সেই অন্যায় করবেন না। https://twitter.com/SushmaSwaraj/status/1117619108621586432 রবিবার আজম খান বলেন, বিজেপির প্রার্থী আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন। আমি আমি মৃত মায়ের নামে শপথ করে বলছি, সব অভিযোগই মিথ্যা। আমি ভীতু নই। এরপরে নাম না করে জয়া প্রদার সমালোচনা করেন আজম খান। তিনি বলেন, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, রাজনীতিকে কি এত নীচে নামতে দেবেন? এই ব্যক্তি ১০ বছর ধরে রামপুরের রক্ত শোষণ করেছেন। আমি সে ব্যক্তিকে রামপুর চিনিয়েছিলাম। আমি কাউকে সেই ব্যক্তিকে স্পর্শ করতে দিইনি বা তাঁর বিরুদ্ধে কুকথা বলতে দিইনি। আপনারা সেই ব্যক্তিকে ১০ বছর জনপ্রতিনিধি বানিয়ে রেখেছেন। পরে আজম খান বলেন, সেই ব্যক্তিকে চিনতে আপনাদের ১৭ বছর লেগেছে। কিন্তু আমি ১৭ দিনেই বুঝতে পেরেছিলাম, তাঁর অন্তর্বাসের রং খাঁকি। ওই মন্তব্য করার পরে আজম খানের বিরুদ্ধে এফ আই আর হয়। জাতীয় মহিলা কমিশনও জানায়, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জয়া প্রদা বলেছেন, আজম খানের এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়। অতীতের কথা তুলে তিনি বলেন, ২০০৯ সালে আমি এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম। তখন আজম খান আমার বিরুদ্ধে এমন কিছু কথা বলেছিলেন যে, কেউ আমাকে সাহায্য করেনি।

আরও পড়ুন--জয়া প্রদাকে অশালীন মন্তব্য, আজম খানের বিরুদ্ধে মামলা

আজম খান সেবার কী বলেছিলেন জানতে চাইলে জয়া প্রদা বলেন, আমি একজন মহিলা। ওই ধরনের কথা মুখে আনতে পারব না। আমি জানি না তাঁর কী ক্ষতি করেছিলাম যে তিনি আমার সম্পর্কে ওই ধরনের মন্তব্য করেছেন।

```