Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গ সফরে রাষ্ট্রপতি, সোম-মঙ্গল শহর জুড়ে যান চলাচল নিয়ন্ত্রণ, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর এই প্রথমবারের জন্য বঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আজ সোমবার বেলা ১২টা নাগাদ তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। আজ এবং কাল বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির। তাঁর সফরের জন্য

বঙ্গ সফরে রাষ্ট্রপতি, সোম-মঙ্গল শহর জুড়ে যান চলাচল নিয়ন্ত্রণ, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

শেষ আপডেট: 27 March 2023 03:50

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার পর এই প্রথমবারের জন্য বঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আজ সোমবার বেলা ১২টা নাগাদ তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। আজ এবং কাল বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির। তাঁর সফরের জন্য সোম এবং মঙ্গলবার কলকাতার (Kolakta) বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে (traffic control)। ফলে সপ্তাহের শুরুতেই নিত্যযাত্রীদের বিপাকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর ১২.১৫ থেকে এজেসি বোস রোড, উত্তর দক্ষিণমুখী খিদিরপুর রোড, হসপিটাল রোড এবং এটিএম রোডে নিয়ন্ত্রণ করা হবে। এজেসি বোস রোডের বদলে এজেসি বোস ফ্লাইওভার কিংবা সেন্ট জর্জেস্ট গেট রোড-স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে হবে। একই রাস্তা ব্যবহার করা যাবে খিদিরপুর রোড এবং হসপিটাল রোডের বিকল্প হিসেবেও। এটিএম রোডের বদলে যাত্রীদের শরৎ বোস রোড ব্যবহার করা পরামর্শ দেওয়া হচ্ছে।

দুপুরে মধ্য ও উত্তর কলকাতা সংলগ্ন একাধিক রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত রানি রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের গিরিশ পার্ক এবং এসপ্ল্যানেড মোড়, রেড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং রবীন্দ্র সরণি থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বিকাল ৪টে থেকে ৬.১০ পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে অকল্যান্ড রোড এবং রানি রাসমণি রোডে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে ৯:১০ মিনিট পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু, খিদিরপুর রোড এবং রেড রোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ৮.৪০ থেকে ১১.১৫ পর্যন্ত এজেসি বোস রোড, মা উড়ালপুল এবং এজেসি বোস উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এছাড়া সোমবার সকাল ১০টা থেকে রাত ৮ টা এবং মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে শহরের সর্বত্র।

রাষ্ট্রপতি দ্রৌপদী আজ থেকে দু’দিন বাংলায়, কলকাতায় নাগরিক সংবর্ধনা


```