Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় দোতলা বাস চালু হল, পুজোর আগেই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পুরনো স্মৃতি ফিরিয়ে ডবল ডেকার বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই শহরে নতুন এই পরিষেবা চলে এল। জানা গেছে, দিনে দুবার এই বাস চলবে শহরে, সকাল সাড়ে ১০টা এবং সকাল সাড়ে ১১টা। অনলাইনে টিকিট

কলকাতায় দোতলা বাস চালু হল, পুজোর আগেই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 13 October 2020 11:08

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পুরনো স্মৃতি ফিরিয়ে ডবল ডেকার বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই শহরে নতুন এই পরিষেবা চলে এল। জানা গেছে, দিনে দুবার এই বাস চলবে শহরে, সকাল সাড়ে ১০টা এবং সকাল সাড়ে ১১টা। অনলাইনে টিকিট বুক করতে হবে, আপাতত সীমিত সংখ্যক যাত্রী চড়তে পারবেন। বাসের মধ্যে বিভিন্ন জেলার লোকশিল্পীরা থাকবেন যাত্রীদের আনন্দ দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী ছাড়াও বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিতি ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। নবান্নের সামনেই উদ্বোধন করা হয় দোতলা বাসের। সরকারি বিজ্ঞপ্তিতে জানা গেছে, কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্যবাহী অচেনা স্থানগুলিকে জনমুখী করে তোলার উদ্দেশে ডাবল ডেকার বাস পরিষেবা শুরু হল। কলকাতা ভ্রমণসূচিতে থাকছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, সেন্ট জন্স চার্চ, জিপিও, ডালহৌসি, কার্জন পার্ক, টাউন হল, ইডেন গার্ডেন্স, লালদিঘি, প্রিন্সেপ ঘাট, বাবুঘাটের মতো জায়গাগুলি। বাসের উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী আরও বলেন, কলকাতা থেকে লন্ডনে সরাসরি উড়ান-পরিষেবা চালু করার ব্যাপারেও তিনি উদ্যোগী হয়েছেন। তিনি জানিয়েছেন, বিমান মন্ত্রককে অনুরোধ করা হবে বিমানের সংখ্যা বাড়াতে এবং তা সরাসরি করতে। এ বিষয়ে প্রাক্তন মুখ্যসচিব আগেই অ্যাভিয়েশনকে চিঠি লিখেছিলেন এ বিষয়ে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী এ-ও বলেন, দুর্গাপুজোয় সর্বোচ্চ ২০০ জনকে নিয়ে অনুষ্ঠান বা জমায়েত করা যাবে। তার বেশি অনুমতি দেওয়া হবে না। তবে মণ্ডপ খোলামেলা থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, মাস্কও পরতে হবে।

```