Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তিসগড়ে মাওবাদী হানার শিকার দূরদর্শনের ক্যামেরাম্যান

দ্য ওয়াল ব্যুরো : ছত্তিশগড়ে ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে মাওবাদী হিংসা।  তিন দিন আগেই সেখানে মাইন বিস্ফোরণে নিহত হয়েছিলেন চারজন সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার দান্তেওয়াড়া জেলায় মাওবাদী হানার শিকার হলেন দূরদর্শনের আলোকচিত্রী। তাঁর নাম অচ্যুতানন্দ

ছত্তিসগড়ে মাওবাদী হানার শিকার দূরদর্শনের ক্যামেরাম্যান

শেষ আপডেট: 30 October 2018 07:57

দ্য ওয়াল ব্যুরো : ছত্তিশগড়ে ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে মাওবাদী হিংসা।  তিন দিন আগেই সেখানে মাইন বিস্ফোরণে নিহত হয়েছিলেন চারজন সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার দান্তেওয়াড়া জেলায় মাওবাদী হানার শিকার হলেন দূরদর্শনের আলোকচিত্রী। তাঁর নাম অচ্যুতানন্দ সাহু । দান্তেওয়াড়া অঞ্চলে কেমন উন্নয়নের কাজ হচ্ছে তুলে ধরার জন্য তিনি দূরদর্শনের একটি টিমের সঙ্গে জঙ্গলে গিয়েছিলেন । মাওবাদী হানায় দূরদর্শনের ওই ফোটোগ্রাফার বাদে দুই পুলিশকর্মীও নিহত হন। তাঁরা হলেন সাব ইনস্পেক্টর রুদ্রপ্রতাপ অ অ্যা সিস্ট্যান্ট কনস্টেবল মাংলু । বেলা পৌনে ১২ টা নাগাদ মাওবাদীরা আক্রমণ করে । মৃত্যুর পাঁচ ঘণ্টা আগে ফেসবুকে দান্তেওয়াড়ার কয়েকটি ছবি পোস্ট করেন অচ্যুতানন্দ । স্থানীয় কয়েকটি ছেলেমেয়ের সঙ্গে তিনি সেলফিও তুলেছিলেন। https://www.facebook.com/achyutananda.sahu.3/videos/1723918067716658/ মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন, গত চার বছরে রাজ্যে মাওবাদীদের প্রভাব হ্রাস পেয়েছে। মাও অধ্যুষিত জেলার সংখ্যা আগে ছিল ১৫০।  এখন ৭০-৮০ তে নেমে এসেছে। ছত্তিসগড়ে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৯০ । দুটি দফায়, ১২ ও ২০ নভেম্বর রাজ্যে ভোট হবে । মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট হবে প্রথমদিনই ।

```