Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না’, রাজ্যবাসীকে পরামর্শ রাজ্যপাল বোসের

আদালতের নির্দেশে রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি। তারই মাঝে সম্প্রতি রাজভবনে 'অ্যান্টি করাপশন সেল’ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের কোথাও কোনও দুর্নীতির ঘটনা ঘটলে ওই সেলে অভিযোগ জানানোর জন্য  রাজ্যবাসীকে আবেদন জানালেন রাজ্যপাল বোস।

‘ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না’, রাজ্যবাসীকে পরামর্শ রাজ্যপাল বোসের

শেষ আপডেট: 21 November 2023 15:08

দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশে রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি। তারই মাঝে সম্প্রতি রাজভবনে 'অ্যান্টি করাপশন সেল’ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের কোথাও কোনও দুর্নীতির ঘটনা ঘটলে ওই সেলে অভিযোগ জানানোর জন্য  রাজ্যবাসীকে আবেদন জানালেন রাজ্যপাল বোস।

মঙ্গলবার রাজভবনে সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন রাজ্যপাল। সেখানেই তিনি বলেন, “আমি বলছি না গত এক বছরে রাজ্যে যা যা ঘটনা ঘটেছে তার পেছনে প্রশাসন বা রাজ্য সরাসরি জড়িত আছে। আমার লক্ষ্য হিংসা ও দুর্নীতি বন্ধ করা। তাই আবারও রাজ্যবাসীর কাছে আবেদন, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না।”

আচমকা রাজ্যপালের এমন সাংবাদিক বৈঠক নিয়ে অবশ্য চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে সোমবারই শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়েছেন রাজ্যপালের আইনজীবী। নজর ঘোরাতেই তাই এদিনের সাংবাদিক বৈঠক কি না, তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে। যদিও এ ব্যাপারে রাজভবনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্প্রতি রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। এর আগে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেলবন্দি রয়েছেন রাজ্যের দুই বিধায়ক মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা।

পাল্টা হিসেবে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সরব তৃণমূলও। এমন আবহে রাজ্যপালের এদিনের মন্তব্য ষথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অন্যদিকে সম্প্রতি জয়নগরে সাত সকালে আততায়ীদের গুলিতে খুন হন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি। পাল্টা হিসেবে দলুয়াখাঁকি গ্রামে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ঘরছাড়া হতে হয় একাধিক গ্রামবাসীকে। জয়নগরের ওই তাণ্ডবকে অনেকেই গত বছরের বগটুই গণহত্যার সঙ্গে তুলনা করেছিলেন। দুর্নীতির পাশাপাশি এই ধরনের হিংসাত্মক ঘটনা বন্ধেরও আর্জি জানিয়েছেন রাজ্যপাল।


```