
শেষ আপডেট: 11 April 2019 10:09
বাজপেয়ীর নেতৃত্বে ১৯৯৬, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে ভোটে জিতে সরকার গঠন করেছিল বিজেপি। ২০০৪ সালে গেরুয়া ব্রিগেডের স্লোগান ছিল শাইনিং ইন্ডিয়া।
৭২ বছরের সনিয়া এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে হোম করেন। কংগ্রেস নেতা গয়াপ্রসাদ শুক্লার বাড়িতে ওই হোম হয়। ৫০ বছর ধরে নেহরু-গান্ধী পরিবারের সদস্যরা রায় বরেলিতে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে হোম করেন। গয়াপ্রসাদ শুক্লা একসময় ছিলেন রায় বরেলিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিনিধি।
ইন্দিরা গান্ধী ১৯৬৭ সালে এই কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচিত হন। ১৯৭১ ও ১৯৭৭ সালেও রায় বরেলি থেকে প্রার্থী হয়েছিলেন। ১৯৭৭ সালে জনতা পার্টির রাজ নারায়ণের কাছে পরাজিত হয়েছিলেন।
এদিন সনিয়ার জয়ের জন্য হোম করেন তাঁদের পারিবারিক পুরোহিত রাধাশ্যাম দীক্ষিত। তখন উপস্থিত ছিলেন রাহুল, তাঁর বোন প্রিয়ঙ্কা বঢরা, তাঁর স্বামী রবার্ট বঢরা। তাঁদের সঙ্গে নিয়েই এদিন রোড শো করে মনোনয়ন জমা দিতে যান কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী।
সনিয়া প্রথম রায় বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৯৯৯ সালে। এখান থেকে তিনি চারবার নির্বাচিত হয়েছেন। এবার রায় বরেলিতে তাঁর বিরুদ্ধে প্রার্থী বিজেপির দীনেশ প্রতাপ সিং। তিনি আগে কংগ্রেসী ছিলেন। কিছুদিন আগে পুরানো দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, সেজন রায় বরেলিতে প্রার্থী দেয়নি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোট।