Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরাককে ট্রাম্পের পালটা, আগে কয়েকশ কোটি ডলার দাও, তবে তোমাদের দেশ থেকে সরব

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার বাগদাদে আমেরিকার ড্রোন হানায় নিহত হয়েছেন ইরানের সেনাকর্তা কাসেম সোলেমানি। তার পরে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়েছে, প্রত্যেক আমেরিকান সেনাকে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট টুইট ক

ইরাককে ট্রাম্পের পালটা, আগে কয়েকশ কোটি ডলার দাও, তবে তোমাদের দেশ থেকে সরব

শেষ আপডেট: 6 January 2020 09:28

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার বাগদাদে আমেরিকার ড্রোন হানায় নিহত হয়েছেন ইরানের সেনাকর্তা কাসেম সোলেমানি। তার পরে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়েছে, প্রত্যেক আমেরিকান সেনাকে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট টুইট করে তাদের পালটা হুমকি দিলেন, আমাদের একটা অত্যাধুনিক বিমানঘাঁটি বানানোর অর্থ দিতে হবে। না হলে একজন সেনাও সরবে না। এর পাশাপাশি তিনি হুমকি দিয়েছেন, তোমাদের ওপরে ‘বিরাট নিষেধাজ্ঞা’ জারি করব। সোমবার বিমানে ফ্লোরিডার মার এ লাগো বিমান বন্দর থেকে মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ জয়েন্ট বেসে যান ট্রাম্প। বিমানের মধ্যে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। ইরাক প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে আমাদের অত্যাধুনিক বিমান বন্দর আছে। তা বানাতে কয়েকশ কোটি ডলার খরচ হয়েছে। আমাদের সেই অর্থ ফেরত দিক। তবে ইরাক থেকে আমাদের সেনা সরে আসবে।” কোন বিমান ঘাঁটির কথা বলছেন, তা অবশ্য স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: সোলেমানিকে মারা হয় ঠিক কীভাবে, সামনে এল আমেরিকার গোপন ছক

ইরাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে তিনি বলেন, “তারা যদি আমাদের সরে যেতে বলে, সেক্ষেত্রে নিশ্চয় তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে না। সেক্ষেত্রে আমরা তাদের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করব যা আগে কেউ দেখেনি। তার তুলনায় ইরানের ওপরে চাপানো নিষেধাজ্ঞাকেও মনে হবে তুচ্ছ।” পরে তিনি আবার বলেন, “ইরাক যদি আমাদের অপছন্দের কোনও কাজ করে তবে আমরা তাদের ওপরে নিষেধাজ্ঞা চাপাব। খুব বড় নিষেধাজ্ঞা চাপবে তাদের ওপরে।” মার্কিন হামলায় সোলেমানির মৃত্যুর পরে পেন্টাগনের তরফে একটা বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, “জেনারেল সোলেমানি বহুদিন ধরে ইরাকে বসবাস করা মার্কিন নাগরিক ও কূটনীতিবিদদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। গত কয়েক মাসে এই এলাকায় হওয়া সবকটি হামলার দায়ও তাঁর।” এই হামলায় ইরাকের কাতাইব হিজবুল্লাহ নেতা আবু মেহদি আল-মুহানদিসও খতম হয়েছেন। এই মুহানদিসের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরাকে মার্কিন সেনার উপর রকেট হামলা চালিয়েছিলেন। গত শুক্রবার ইরাক ও সিরিয়াতে থাকা কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর কয়েকটি ক্যাম্পের উপর মার্কিন বায়ুসেনার হামলার পরে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা চালায় এই গোষ্ঠীর সদস্যরা।

```