Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'হাউডি মোদী' অনুষ্ঠানে চমকপ্রদ কিছু ঘোষণা হতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো : আগামী রবিবার আমেরিকার হিউস্টনে 'হাউডি মোদী' নামে এক অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভারতীয় বংশোদ্ভূত ৫০ হাজার আমেরিকান নাগরিক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড

'হাউডি মোদী' অনুষ্ঠানে চমকপ্রদ কিছু ঘোষণা হতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

শেষ আপডেট: 19 September 2019 10:16

দ্য ওয়াল ব্যুরো : আগামী রবিবার আমেরিকার হিউস্টনে 'হাউডি মোদী' নামে এক অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভারতীয় বংশোদ্ভূত ৫০ হাজার আমেরিকান নাগরিক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, ওই সভায় কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। গত সোমবার হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সেই হেতু প্রসিডেন্ট ট্রাম্প হিউস্টইনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই প্রথমবার একই মঞ্চে থাকবেন মোদী ও ট্রাম্প। চলতি বছরে এই নিয়ে তিনবার দেখা হবে দু'জনের। এর আগে জুন মাসে জাপানে জি-২০ বৈঠকে তাঁদের দেখা হয়েছিল। গত মাসে জাপানে জি-৭ বৈঠকেও তাঁদের দেখা হয়। ট্রাম্পকে বুধবার সাংবাদিকরা প্রশ্ন করেন, হিউস্টনের অনুষ্ঠানে আপনি কিছু ঘোষণা করবেন কি? তিনি বলেন, করতেও পারি। একটি সূত্রের খবর, ভারত ও আমেরিকার উচ্চপদস্থ অফিসাররা চেষ্টা করছেন যাতে হিউস্টনে মোদী ও ট্রাম্পের দেখা হওয়ার আগেই একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করে ফেলা যায়। এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, আমেরিকার পণ্যের ওপরে দিল্লি যে চড়া হারে শুল্ক ধার্য করেছে, তা মেনে নেওয়া যায় না। এর ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে একপ্রকার অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত জুন মাসে ভারতের বিশেষ বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নেয় আমেরিকা। তার পালটা পদক্ষেপ হিসাবে ভারত আমেরিকার ২৮ টি পণ্যের ওপরে চড়া হারে শুল্ক চাপায়। হিউস্টনে মোদীর সভায় ৫০ হাজার মানুষ আসবেন শুনে ট্রাম্প বলেন, যদি আমি ওই সভায় যাই, তাহলে আরও বেশি ভিড় হবে। তাঁর কথায়, মোদীর সভায় বহু মানুষ আসবেন। সেখানে আমি যাচ্ছি শুনলে আরও ভিড় হবে। আমি ওই সভায় যাবই।

```