Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডোমজুড়ের সোনার দোকান থেকে লুঠ হয়েছে কোটি টাকার গয়না, প্রাথমিক অনুমান পুলিশের

ডোমজুড়ের সোনার দোকান থেকেও লুঠ হল প্রায় কোটি টাকার গয়না। সিসিটিভির ছবি দেখেই চিহ্নিত করার চেষ্টা শুরু হল ডোমজুড়ে সোনার দোকানে হানা দেওয়া ডাকাতদের।

ডোমজুড়ের সোনার দোকান থেকে লুঠ হয়েছে কোটি টাকার গয়না, প্রাথমিক অনুমান পুলিশের

ডোমজুড়ের সোনার দোকান থেকে লুঠ-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 11 June 2024 17:12

দ্য় ওয়াল ব্যুরো, হাওড়া: ডোমজুড়ের সোনার দোকান থেকেও লুঠ হল প্রায় কোটি টাকার গয়না। সিসিটিভির ছবি দেখেই চিহ্নিত করার চেষ্টা শুরু হল ডোমজুড়ে সোনার দোকানে হানা দেওয়া ডাকাতদের। প্রায় আধঘণ্টা ধরে দোকানে লুটপাট চালানোর পর হাওড়া আমতা রোড দিয়ে চম্পট দেয় ডাকাত দল। তাদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।

মঙ্গলবার দুপুরে ডোমজুড়ে একটি সোনার দোকানে হানা দেয় ডাকাত দল। দলের কয়েকজন প্রথমে ক্রেতা সেজে ঢোকে। পরে আরও কয়েকজন ঢুকতেই স্বমূর্তি ধরে তারা। বাধা দেওয়ার রিভলবারের বাঁট দিয়ে মেরে দোকানদারের মাথা ফাটিয়ে দেয়। তারপরেই শুরু হয় লুঠপাট। সোনা-রুপো মিলিয়ে প্রায় এক কোটি টাকার গয়না খোয়া গেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রায় আধঘণ্টা ধরে দোকানে লুটপাট চালানোর পর ডাকাত দল চম্পট দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। আসেন সিটি পুলিশের উচ্চপদস্থ অধিকারিকরাও। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে রাজ্যে দু-দুটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।  ।

রবিবার রানিগঞ্জে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের একটি শোরুমে হানা দিয়েছিল ডাকাতরা। মিনিট পাঁচেকের মধ্যে কয়েক কোটি টাকার গয়না হাতিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল তারা। দোকান থেকে বের হওয়ার সময় ডাকাতদের লক্ষ্য করে গুলি চালান জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল। গুলি লাগে মূল চক্রী সোনু সিংয়ের কোমরে। উপায় না দেখে ১ কোটি ৮৩ লক্ষ টাকার সোনা ও হীরের গয়না ব্যাগে পুরে দুটি বাইকে করে পালায় সাতজন। একটি বাইক ছাড়াও ঘটনাস্থলে পড়ে থাকে জামাকাপড় ভর্তি দুটি ব্যাকপ্যাক, ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, এবং ২ কোটি ৪১ লক্ষ টাকার গয়না সমেত একটি ব্যাগ। 

রানিগঞ্জে ডাকাতির এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা এখনও অধরা। ডোমজুড়ে ডাকাতির ঘটনায় এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।


```