Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Dollar Rajasthan Royals: আইপিএলে রাজস্থানের সঙ্গে গাঁটছড়া বাঁধল ডলার

(Dollar Rajasthan Royals) চলতি মাসের ২৬ তারিখ থেকেই শুরু হচ্ছে আইপিএল (IPL 2022)। ক্রিকেট প্রেমীদের কাছে এক বড় ইভেন্ট। অনেকে বলেন , এই টুর্নামেন্ট আসলে ক্রিকেটেনমেন্ট। অর্থাৎ ক্রিকেটও আছে আবার এন্টারটেনমেন্টও। এবার সেই ইভেন্টেই রাজস্থান রয়্

Dollar Rajasthan Royals: আইপিএলে রাজস্থানের সঙ্গে গাঁটছড়া বাঁধল ডলার

শেষ আপডেট: 8 March 2022 14:48

(Dollar Rajasthan Royals) চলতি মাসের ২৬ তারিখ থেকেই শুরু হচ্ছে আইপিএল (IPL 2022)। ক্রিকেট প্রেমীদের কাছে এক বড় ইভেন্ট। অনেকে বলেন , এই টুর্নামেন্ট আসলে ক্রিকেটেনমেন্ট। অর্থাৎ ক্রিকেটও আছে আবার এন্টারটেনমেন্টও। এবার সেই ইভেন্টেই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সঙ্গে নিজেদের নতুন ইনিংস শুরু করতে চলেছে ডলার ইন্ডাস্ট্রি। আইপিএলের ১৫তম সংস্করণে রাজস্থান রয়েলসের প্রধান স্পনসর হিসেবে নাম থাকবে ডলারের। টিমের জার্সির ডানদিকে জ্বলজ্বল করবে ডলারের (Dollar) নাম।

(Dollar Rajasthan Royals) রাজস্থান কেন?

সারা দেশের হোসিয়ারি বাজারে অন্যতম নাম ব্র্যান্ড ডলার। রাজস্থানের বাজারের এই ডলারের বাজার অগ্রাধিকার পায়। তাই রাজস্থান রয়েলসকেই বেছে নেওয়া হয়েছে। ক্রীড়া জগতে ডলারের প্রবেশ নতুন। তাই আইপিএলকেই বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। বলা হচ্ছে, আইপিএল যেহেতু প্রচুর ক্রিকেট প্রেমীকে এক ছাদের তলায় নিয়ে আসে তাই এই ফরম্যাটের মধ্যে দিয়ে ক্রীড়া জগতে প্রবেশ করছে ডলার। ডলার ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর বিনোদ কুমার গুপ্তার কথায়, 'রাজস্থান রয়্যালস আইপিএলে প্রথম খেতাব জিতেছিল। টুর্নামেন্টে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দল এবং এই দলের সঙ্গে বহু জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় যুক্ত। এই দলের সঙ্গে আমাদের ব্র্যান্ড অ্যাথিলাইজার জাতীয়ভাবে ব্যবহার করার সুযোগ দেবে। রাজস্থান বছরের পর বছর ধরে ডলারের মূল বাজার হয়ে উঠেছে।' এই চুক্তি প্রসঙ্গে রাজস্থান রয়্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক লুশ ম্যাকক্রাম বলেন, 'ডলার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। এই ব্র্যান্ডের বিস্তার দেখে আমরা মুগ্ধ। রাজস্থান-সহ সারা দেশে লক্ষ লক্ষ ভোক্তাদের পরিষেবা প্রদানকারী একটি ব্র্যান্ড হওয়ার কারণে আমরা মনে করেছি এটি একটি শক্তিশালী চুক্তি।' রাজস্থান রয়্যালসের সঙ্গে এবার খেলবেন যুক্ত সঞ্জু স্যামসন, রবিচন্দ্র অশ্বিন, জস বাটলার, যুজবেন্দ্র চাহল, হেটমায়ার সহ আরও অনেক তারকা। সব মিলিয়ে নতুনভাবে রাজস্থান দলের সঙ্গে পথ চলা শুরুতে খুশি দুই পক্ষই। আরও একবছর ভারতীয় ক্রিকেট টিমের জার্সিতে থাকবে বাইজুসের নাম

```