Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘তোমার বউয়ের থেকে অন্তত ভাল!’, কুকুর নিয়ে ঝগড়ার ভিডিও কেন ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: গত প্রায় এক বছর ধরে গোটা দেশে (India) বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছে যা ভয় (terror) পাইয়ে দেওয়ার মতো। বহুতল আবাসনে পোষা কুকুর কোথাও কোনও শিশুকে কামড়ে দিচ্ছে (Dog attack) তো কোথাও রাস্তার কুকুর কামড়ে ধরছে ছোট্ট স্কুল পড়ুয়াকে।

‘তোমার বউয়ের থেকে অন্তত ভাল!’, কুকুর নিয়ে ঝগড়ার ভিডিও কেন ভাইরাল

শেষ আপডেট: 7 July 2023 12:06

দ্য ওয়াল ব্যুরো: গত প্রায় এক বছর ধরে গোটা দেশে (India) বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছে যা ভয় (terror) পাইয়ে দেওয়ার মতো। বহুতল আবাসনে পোষা কুকুর কোথাও কোনও শিশুকে কামড়ে দিচ্ছে (Dog attack) তো কোথাও রাস্তার কুকুর কামড়ে ধরছে ছোট্ট স্কুল পড়ুয়াকে।

আবাসনে একের পর এক এ ধরনের ঘটনায় মানুষের মনে আতঙ্ক (terror) তৈরি হয়েছে বইকি। এটা ঠিক যে কোভিডের সময়ে বহু মানুষ বাড়িতে ছেলেমেয়েদের নিঃসঙ্গতা কাটাতে কুকুর পোষা শুরু করেছিলেন। তা ছাড়া শিশুদের মধ্যে এখন কুকুর, বিড়াল বা খরগোশ পোষার প্রবণতা আগের চেয়ে অনেক বাড়ছে।

কিন্তু বিক্ষিপ্ত ভাবে ডগ-অ্যাটাক (Dog attack), বা ডগ-বাইট বলে যে ট্রেন্ডিং ঘটনাপ্রবাহ মাঝে মধ্যে সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তা আবার চিন্তারও বটে। নয়াদিল্লির উপকণ্ঠে নয়ডার আবাসনে গত বছর লিফটের মধ্যে ক্লাস সিক্সের একটি শিশুকে কামড়ে দিয়েছিল প্রতিবেশীর পোষা কুকুর। তাই নয়ডায় এ নিয়ে এমনিতেই আতঙ্ক রয়েছে।

সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটিও নয়ডারই একটি আবাসনের লিফটের সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যাচ্ছে, এক মহিলা পোষ্য কুকুরকে নিয়ে লিফ্টে উঠেছেন। কুকুরটি গলায় মাস্ক পরানো রয়েছে। কিন্তু মাস্কটি মুখে লাগানো নেই। মাস্কটি গলা থেকে ঝুলছে। তা দেখে লিফটে সহযাত্রীরা বলেন, আপনি কুকুরের মুখে মাস্কটি পরিয়ে রাখেননি কেন?

এই নিয়েই বিতণ্ডার সূত্রপাত। ওই মহিলা তাঁর কুকুরের মুখে মাস্ক পরাবেন না বলে যেন পণ করেছেন। অথচ মাস্ক সঙ্গেই রয়েছে। তা গলা থেকে ঝুলছে। দেখা যায়, এই বিতণ্ডায় যোগ দিয়েছেন এক প্রতিবেশী ভদ্রলোক। তিনি শেষমেশ হাল ছেড়ে দিয়ে রেগে গিয়েই বলেন, “এ কেমন মহিলা রে বাবা!”। যা শুনে ওই মহিলা আরও রেগে যান। বলেন, ‘তোমার বউয়ের থেকে অন্তত ভাল আমি’।

https://twitter.com/arzoosai/status/1676981272936345605

নয়াদিল্লি (New Delhi) ও তার আশপাশের এলাকায় বহু আবাসনে পোষ্য কুকুরের মুখে মাস্ক পরানো বাধ্যতামূলক করা হয়েছে। যাতে আর যাই হোক, কুকুর যেন কামড়ে দিতে না পারে। কলকাতাতেও অনেক সোসাইটি বা অ্যাপার্টমেন্টে এই নিয়ম চালু হয়েছে।

https://twitter.com/abhishe_tiwary/status/1592762574474739713?s=48

আবাসনের পোষ্য কুকুর নিয়ে ইদানীং আবার আরও একটা অশান্তি তৈরি হয়েছে। সকালে কুকুর নিয়ে অনেকে হাঁটতে বেরোচ্ছেন। দেখা যাচ্ছে, কুকুর সোসাইটির মধ্যেই কোথাও পায়খানা করে দিচ্ছে। তাই এখন কলকাতা বিভিন্ন আবাসনে নোটিস দিয়ে আবাসিক সংগঠনের থেকে বলা হয়েছে, কারও পোষ্য যেখানে সেখানে পটি করলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

https://twitter.com/alokreporter/status/1482969785667239938?s=48

৪৭০০ বার কাঁপল আইসল্যান্ড, ভয়ঙ্কর ভূমিকম্পে জাগছে আগ্নেয়গিরি

https://twitter.com/porinju/status/1627912438376181761?s=48

```