Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

প্যারাসিটামলের বিক্রি বাড়ানো হয়েছিল ডাক্তারদের 'ঘুষ' দিয়ে! ওষুধ ব্যবসায় কেলেঙ্কারি

দ্য ওয়াল ব্যুরো: ওষুধের ব্যবসার ব্যাপক কারচুপির অভিযোগ! করোনা (Covid 19) অতিমহামারীর সময়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধের (Medicine) তালিকায় নাম রয়েছে Dolo 650-র। শোনা যাচ্ছে, ওষুধটির বিক্রি বাড়াতে প্রস্তুতকারক সংস্থা নাকি চিকিৎসকদের (Docto

প্যারাসিটামলের বিক্রি বাড়ানো হয়েছিল ডাক্তারদের 'ঘুষ' দিয়ে! ওষুধ ব্যবসায় কেলেঙ্কারি

শেষ আপডেট: 19 August 2022 04:58

দ্য ওয়াল ব্যুরো: ওষুধের ব্যবসার ব্যাপক কারচুপির অভিযোগ! করোনা (Covid 19) অতিমহামারীর সময়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধের (Medicine) তালিকায় নাম রয়েছে Dolo 650-র। শোনা যাচ্ছে, ওষুধটির বিক্রি বাড়াতে প্রস্তুতকারক সংস্থা নাকি চিকিৎসকদের (Doctors) ১০০০ কোটি টাকা উপহার দিয়েছিল!

Dolo 650 তৈরি করে মাইক্রোল্যাবস লিমিটেড। প্যারাসিটামল গোত্রের এই ওষুধটি করোনাকালে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। অতিমহামারীর সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করেছে এই মাইক্রোল্যাবস লিমিটেড, যার বেশিরভাগই এসেছে Dolo 650 থেকে। কিন্তু এই বিপুল বিক্রির কারণ কি শুধুই ওষুধটির কার্যকারিতা, নাকি ঘুষ দিয়ে বাড়ানো হয়েছিল ওষুধের বিক্রি?

এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের একটি সংগঠন। মামলায় সংগঠনটি দাবি করেছে, Dolo 650-র বিক্রি বাড়াতে চিকিৎসক এবং চিকিৎসার সঙ্গে যুক্ত অন্য পেশার লোকজনকে মোটা টাকার উপঢৌকন দিত মাইক্রোল্যাবস। কেন্দ্রীয় কর নিয়ন্ত্রক সংস্থা CBDT থেকেই এই তথ্য তাঁরা পেয়েছেন বলে আদালতে জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত সংস্থাটি প্রায় ১ হাজার কোটি টাকার ওষুধ ও অন্য উপহার দিয়েছিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। টাকার বিনিময়েই চিকিৎসকরা এই ওষুধ দিনের পর দিন রোগীদের প্রেসক্রাইব করে গেছেন বলে দাবি করেছেন তিনি।

তাঁর দাবিতে সহমত হয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সময় তাঁকেও এই সমস্যায় পড়তে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে আগামী ১ সপ্তাহের মধ্যে কেন্দ্রের মত জানতে চেয়েছেন বিচারপতি। ১০ দিনের মধ্যেই মামলাটির পরবর্তী শুনানি হবে।

মেয়েদের প্রেমিক বদল করার মতো করে সঙ্গীর হাত ছাড়েন! নীতীশ প্রসঙ্গে কৈলাশ বিজয়বর্গীয়


```