Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুবর্ণর পর আরও এক চিকিৎসককে বদলি! রাজনীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি ডক্টরস ফোরামের

অন্যদিকে ডব্লুবিডিএফের দাবি নস্যাৎ করে দিয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশন। তাঁদের বক্তব্য, রুটিন বদলির মধ্যে শাস্তি খোঁজা অর্থহীন।

সুবর্ণর পর আরও এক চিকিৎসককে বদলি! রাজনীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি ডক্টরস ফোরামের

ফাইল ছবি।

শেষ আপডেট: 22 March 2025 10:01

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক সুবর্ণ গোস্বামীর পর চিকিৎসক উৎপল দাঁকেও বদলি (Doctor's Transfer) করা হল। এর নেপথ্যে রাজনীতি দেখছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (ডব্লুবিডিএফ)। তাঁদের অভিযোগ, আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্য সরকার বিরোধী আন্দোলনে শামিল হওয়ার জন্যই শাস্তির কোপে পড়তে হল এই দুই চিকিৎসককে। এ ব্যাপারে সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে (Chief Minister) চিঠিও লেখা হয়েছে।

অন্যদিকে ডব্লুবিডিএফের দাবি নস্যাৎ করে দিয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশন। তাঁদের বক্তব্য, রুটিন বদলির মধ্যে শাস্তি খোঁজা অর্থহীন। তাৎপর্যপূর্ণভাবে স্বাস্থ্য দফতরের তরফেও আগেই জানানো হয়েছে, এটি রুটিন বদলি। 

পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ পদে কর্মরত ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। বুধবার স্বাস্থ্য দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে তাঁকে দার্জিলিংয়ের টিবি হাসপাতালের সুপার পদে দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবার মেডিক‌্যাল কলেজ থেকে চিকিৎসক উৎপল দাঁ-কে বদলি করা হয়েছে বর্ধমান মেডিক‌্যাল কলেজে।

বস্তুত, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম এর সঙ্গে একমত চিকিৎসক সুবর্ণ গোস্বামীও। বৃহস্পতিবার দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুবর্ণ গোস্বামী বলেন, "আমরা যারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করি তাঁদের কণ্ঠরোধ করার জন্য এই বদলি। এর আগে সাতবার আমাকে এই সরকার বদলি করেছে। আমি তিন বছর আগে দার্জিলিংয়েই ছিলাম। আবার সেখানে নিয়ে যাওয়া হচ্ছে কম গুরুত্বের পদে। তবে এভাবে বদলি করে আমার মুখ বন্ধ করা যাবে না।"

এই নিয়ে নিজের ২০ বছরের চাকরি জীবনে ১৪ বার বদলি হলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী! একই সঙ্গে স্বাস্থ্য দফতরের নিরপেক্ষতা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন সুবর্ণ গোস্বামী। চিকিৎসকের কথায়, "এমন অনেক চিকিৎসক রয়েছেন যাঁরা বছরের পর বছর একই হাসপাতালে রয়েছে। এরা সরকারের অনুগামী বলে বদলি হয় না। কিন্তু নিয়মটা সকলের জন্য এক হওয়া উচিত।" যদিও স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনেই বদলি করা হয়েছে। এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই।


```