Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়ের শ্রাদ্ধের পরেই সরকারি হাসপাতালের ডাক্তারের দেহ উদ্ধার! শোকে আত্মঘাতী বলে অনুমান

সোমবার নিয়মভঙ্গের দিনই হাসপাতাল কোয়ার্টার থেকে পাওয়া গেল ডাক্তারবাবুর ঝুলন্ত দেহ। সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টারে।   

মায়ের শ্রাদ্ধের পরেই সরকারি হাসপাতালের ডাক্তারের দেহ উদ্ধার! শোকে আত্মঘাতী বলে অনুমান

শেষ আপডেট: 4 March 2024 15:01

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মায়ের শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেছে। সোমবার ছিল নিয়মভঙ্গের  অনুষ্ঠান। এদিনই হাসপাতাল কোয়ার্টার থেকে পাওয়া গেল ডাক্তারবাবুর ঝুলন্ত দেহ। সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টারে।   

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম কল্যাণাশিস ঘোষ। ৪৪ বছরের কল্যাণাশিসবাবু বেশ কিছুদিন ধরেই ডায়মন্ডহারবার হাসপাতালের চিকিৎক হিসেবে নিযুক্ত ছিলেন। সম্প্রতি তিনি শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি হয়ে গেছিলেন। তবু  ডায়মন্ড হারবার হাসপাতালের কোয়ার্টার তিনি ছাড়েননি। মাঝেমধ্যেই তিনি এখানে এসে থাকতেন।

রবিবার ছিল মায়ের শ্রাদ্ধানুষ্ঠান। সেই অনুষ্ঠানের কাজকর্ম সেরে রাতেই তিনি কোয়ার্টারে ফিরেছিলেন। তাঁর ঘনিষ্ঠরা বলেন, "রাতে ডাক্তারবাবুকে ফোন করলে তাঁর ফোন সুইচড অফ আসছিল। সকালে তাঁর মৃত্যুর খবর পেয়ে হতভম্ব হয়ে গেছি।" এক পরিচিত বলেন, "মায়ের মৃত্যুর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন ডাক্তারবাবু।"

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের এক অ্যানাস্থেসিস্ট তাঁর কোয়ার্টারে গেছিলেন। সেখানে তিনি প্রথম ওই চিকিৎককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। তাদের এসে দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। 

পুলিশের প্রাথমিক অনুমান, ওই চিকিৎসক অবসাদে আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


```