Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

রোগিণীকে বেদম মার মদ্যপ চিকিৎসকের! ছত্তীসগড়ের হাসপাতালের ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের বিছানায় বসে রয়েছেন গুরুতর অসুস্থ রোগিণী (female patient)। আর সেখানেই মদ্যপ (inebriated) অবস্থায় তাঁকে বেদম মারছেন (thrashes) খোদ চিকিৎসক (doctor)! ছত্তীসগড়ের মেডিক্যাল কলেজের (Chhattisgarh Hospital) এমনই এক ঘটন

রোগিণীকে বেদম মার মদ্যপ চিকিৎসকের! ছত্তীসগড়ের হাসপাতালের ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 10 November 2022 12:35

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের বিছানায় বসে রয়েছেন গুরুতর অসুস্থ রোগিণী (female patient)। আর সেখানেই মদ্যপ (inebriated) অবস্থায় তাঁকে বেদম মারছেন (thrashes) খোদ চিকিৎসক (doctor)! ছত্তীসগড়ের মেডিক্যাল কলেজের (Chhattisgarh Hospital) এমনই এক ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যা দেখে হতবাক নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের করবা জেলার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। গেরোয়ানি গ্রামের বাসিন্দা এক যুবক শ্যাম কুমার জানিয়েছেন, রাত্রিবেলা হঠাৎ করেই তাঁর মা সুখমতী অসুস্থ বোধ করতে থাকেন। প্রাথমিকভাবে তিনি ১০৮ এবং ১১২ নম্বর ডায়াল করে আপত্কালীন পরিষেবা বিভাগে ফোন করেন। কিন্তু তাঁকে জানানো হয়, পরিষেবা পেতে খানিকটা সময় লাগবে। কিন্তু ততক্ষণে সুখমতীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে। উপায়ন্তর না দেখে একটি অটো রিকশা ডেকে তাতে করেই মাকে নিয়ে ওই মেডিক্যাল কলেজে যান তিনি।

সেখানেই ওই চিকিৎসক মদ্যপ অবস্থায় উপস্থিত হন বলে জানিয়েছেন শ্যাম। চিকিৎসা করার সময় তিনি সকলের সামনেই সুখমতীকে মারধর করতে শুরু করেন বলে জানিয়েছেন ওই যুবক। ঘটনার প্রতিবাদ করলে তাঁকে মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেওয়া হয়, দাবি শ্যামের। কেউ সেই ঘটনার ভিডিও রেকর্ড করে তা পোস্ট করে দেয় নেটমাধ্যমে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। হাসপাতালের ভিতর বয়স্ক রোগিনীকে এভাবে মারধরের ঘটনায় স্তম্ভিত নেটিজেনরা।

ঘটনা সামনে আসতেই শো কজ করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে। মেডিক্যাল কলেজের ডিন ডাঃ অবিনাশ মেশ্রাম জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পরেই কারণ দর্শাতে বলা হয়েছে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। উক্ত চিকিৎসক দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ধর্ষককে গ্রেফতার করতে এসেছিল পুলিশ, নিরাপত্তারক্ষীকে গাড়ি চাপা দিয়ে পালাল অভিযুক্ত


```