
শেষ আপডেট: 14 October 2022 09:53
[vc_row][vc_column][vc_column_text]দ্য ওয়াল ব্যুরো: আপনি কি কন্ট্যাক্ট লেন্স (contact lenses) পরেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই প্রতিবেদন অবশ্যই পড়া উচিত আপনার! সম্প্রতি কন্ট্যাক্ট লেন্স পরে এমন অবস্থা হয়েছিল এক মহিলার, যে, চোখে অসহ্য যন্ত্রণা নিয়ে চিকিৎসকের কাছে ছুটতে হয়েছিল তাঁকে। আর সেখানে গিয়ে যা ঘটল, তার ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। তাঁর চোখের ভিতর থেকে এক এক করে ২৩টি কন্ট্যাক্ট লেন্স বের করেছেন চিকিৎসক (removes 23 contact lenses)।
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার (California)। সেখানকারই এক চক্ষু চিকিৎসক ক্যাটরিনা কার্তিভা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পুরো ঘটনা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, কিছুদিন আগেই চোখে মারাত্মক ব্যথা নিয়ে তাঁর কাছে আসেন এক মহিলা। তাঁকে পরীক্ষা করে দেখে ক্যাটরিনা বুঝেতে পারেন, মহিলার চোখের ভিতর জমে রয়েছে অজস্র কন্ট্যাক্ট লেন্স!
কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? ওই রোগিনী জানিয়েছেন, কন্ট্যাক্ট লেন্স না খুলেই রোজ রাতে ঘুমিয়ে পড়তেন তিনি। পরের দিন সকালে উঠে ভুলে যেতেন যে তিনি লেন্স পরেই আছেন। ফলে আবার নতুন লেন্স পরে নিতেন তিনি। এইভাবে গত এক মাস ধরে একই কাজ করে গেছেন তিনি।
তাঁর চোখ থেকে লেন্সগুলি বের করার পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করেন ক্যাটরিনা। তারপর তা পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলার চোখের একেবারেউপরের দিকে গিয়ে জমে ছিল মোট ২৩টি লেন্স। অত্যন্ত সতর্কতার সঙ্গে জহুরিদের ব্যবহার করা চিমটে দিয়ে এক এক করে সেগুলি বের করে আনেন ক্যাটরিনা।
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ইতিমধ্যেই ২০ লক্ষ ৯০ হাজার মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। ৮১ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন ভিডিওটিতে। ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গেছেন নেটিজেনরা। অনেকেরই দাবি, ওই মহিলার উচিত কন্ট্যাক্ট লেন্স ব্যবহার না করা। বদলে , চশমা পরা উচিত তাঁর।
‘শববাহী গাড়িতে বসে মহিলা হাসলেন, আমি ঘেঁটে গেলাম’! সাতসকালে ফেসবুক পোস্টে কী বললেন মীর
[/vc_column_text][/vc_column][/vc_row]