Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পিএম কেয়ার ফান্ডে কি চিনা সংস্থাগুলিও টাকা দিয়েছে? প্রশ্ন চিদম্বরমের

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবারই পিএম কেয়ার ফান্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় গিয়েছে সরকারের পক্ষে। বুধবার নতুন করে ওই ফান্ড নিয়ে আক্রমণ শানাল কংগ্রেস। কংগ্রেস নেতা পি চিদম্বরম এদিন টুইট করে বলেন, পিএম কেয়ার ফান্ডের স্বচ্ছতা নিয়ে 'গুরুত্বপূর্ণ' প্র

পিএম কেয়ার ফান্ডে কি চিনা সংস্থাগুলিও টাকা দিয়েছে? প্রশ্ন চিদম্বরমের

শেষ আপডেট: 19 August 2020 06:32

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবারই পিএম কেয়ার ফান্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় গিয়েছে সরকারের পক্ষে। বুধবার নতুন করে ওই ফান্ড নিয়ে আক্রমণ শানাল কংগ্রেস। কংগ্রেস নেতা পি চিদম্বরম এদিন টুইট করে বলেন, পিএম কেয়ার ফান্ডের স্বচ্ছতা নিয়ে 'গুরুত্বপূর্ণ' প্রশ্ন আছে। তিনি লিখেছেন, সুপ্রিম কোর্ট ওই ফান্ডের বৈধতা নিয়ে রায় দিয়েছে। সেই রায়ই চূড়ান্ত। কিন্তু তা নিয়ে অ্যাকাডেমিক সার্কেলে আলোচনা চলবেই। করোনাভাইরাস অতিমহামারী মোকাবিলার জন্য কয়েকমাস আগে তৈরি হয়েছিল পিএম কেয়ার ফান্ড। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, সেই ফান্ডের টাকা কোনওভাবেই জাতীয় বিপর্যয় মোকাবিলা ফান্ড (এনডিআরএফ)-এ দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট পিএম কেয়ারের অর্থ এনডিআরএফে দেওয়ার জন্য সরকারকে অনুরোধও করবে না। কারণ পিএম কেয়ার ফান্ড সম্পূর্ণ আলাদা একটি তহবিল। তবে সরকার যদি চায়, সেখান থেকে টাকা দিতে পারে এনডিআরএফে। সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্রিম কোর্টে পিটিশন করে বলে, পিএম কেয়ার ফান্ডে যে অর্থ সংগৃহীত হয়েছে এবং ভবিষ্যতে যে অর্থ সংগৃহীত হবে, সবই এনডিআরএফে দান করা হোক। স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ ছিল, পিএম কেয়ার ফান্ড বিপর্যয় মোকাবিলা ফান্ডের কয়েকটি ধারার বিরোধী। কংগ্রেস সুপ্রিম কোর্টের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে। তাদের বক্তব্য, এর পরে মানুষের কাছে সরকারের কাজকর্মের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রইল না। চিদম্বরম টুইট করে বলেন, "পিএম কেয়ার ফান্ডের স্বচ্ছতা ও ম্যানেজমেন্ট নিয়ে সুপ্রিম কোর্ট কিছু বলেনি।" https://twitter.com/PChidambaram_IN/status/1295936584429252608 https://twitter.com/PChidambaram_IN/status/1295936584429252608 প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম জানতে চান, মার্চে ওই ফান্ড তৈরি হওয়ার পরে প্রথম পাঁচ দিনে কারা অনুদান দিয়েছিল? কোনও চিনা সংস্থা কি ওই ফান্ডে অর্থ দিয়েছে? ২০২০ সালের ১ এপ্রিল পর্যন্ত ওই ফান্ডে কত টাকা জমা পড়েছিল। কারা টাকা দিয়েছিল? গত ২৮ মার্চ পিএম কেয়ার ফান্ড গঠিত হয়। তার পুরো নাম প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশনস ফান্ড। স্থির হয়, অতিমহামারী বা অপর যে কোনও বিপর্যয়ের পরিস্থিতিতে ওই ফান্ড থেকে বিপন্নদের সাহায্য করা হবে। ওই ফান্ডের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী। তার ট্রাস্টিদের মধ্যে আছেন প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী। বর্ষীয়ান কংগ্রেস নেতা চিদম্বরমের প্রশ্ন, যদি ওই ফান্ড আরটি আইয়ের আওতার বাইরে হয়, তাহলে নানা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেবে কে? মঙ্গলবার আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, "আইনের দিক থেকে পিএম কেয়ার ফান্ডে কোনও অস্বচ্ছতা নেই। তার ম্যানেজমেন্টও স্বচ্ছ। যে যা দান করেন, তা ওই তহবিলে জমা পড়ে। অকারণে ওই তহবিলকে টার্গেট করে কেউ কেউ হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে গিয়েছে।"

```