তামিলনাড়ুতে 'দিদির ভাই' স্ট্যালিন বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়েই পুরভোটে ধরাশায়ী করলেন বিজেপিকে
দ্য ওয়াল ব্যুরো: তামিলভূমের পুরভোটে উড়ছে শাসকদলের বিজয় কেতন। ২১টি কর্পোরেশনেই।মুখ্যমন্ত্রী।এম কে স্ট্যালিনের ডিএমকে (DMK) প্রার্থীরা জিতেছেন। আজ পুর নির্বাচনের ৬৪৯টি কেন্দ্রের ফল ঘোষিত হয়েছে তামিলনাড়ুতে (Tamilnadu)। তবে সবচেয়ে বড় খবর হল,
শেষ আপডেট: 22 February 2022 17:25
দ্য ওয়াল ব্যুরো: তামিলভূমের পুরভোটে উড়ছে শাসকদলের বিজয় কেতন। ২১টি কর্পোরেশনেই।মুখ্যমন্ত্রী।এম কে স্ট্যালিনের ডিএমকে (DMK) প্রার্থীরা জিতেছেন। আজ পুর নির্বাচনের ৬৪৯টি কেন্দ্রের ফল ঘোষিত হয়েছে তামিলনাড়ুতে (Tamilnadu)। তবে সবচেয়ে বড় খবর হল, বাম-কংগ্রেসের (Congress-Left) সঙ্গে জোট বেঁধে ডিএমকের এই সাফল্য তামিলনাড়ুতে নতুন ইতিহাস তৈরি করতে চলেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
শুধু তাই নয়, বিরোধী এআইডিএমকের শক্ত ঘাঁটি এডাপাড্ডির মতো এলাকাতেও জয় ছিনিয়ে নিয়েছে দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘম (ডিএমকে)। প্রাক্তন মুখ্যমন্ত্রী ইপি পালানিস্বামীর হোম-পিচ ছিল এই এডাপাড্ডি। পুরভোটে মাথাই তুলতে পারেনি বিজেপি। এই সাফল্যকে দ্রাবিড় মডেলের জয় বলে ব্যাখ্যা করেছেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন (Stalin)।
আরও পড়ুনঃ মোদী, মমতার সভা ঘিরে সাজছে বারাণসি, প্রস্তুতি বৈঠকে অমিত শাহ, কিরণময়
সম্প্রতি বাংলায় কলকাতা সহ চার পুর নিগমের ভোটে বিপুল জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বিজেপি বিরোধী লড়াইয়ে স্ট্যালিন 'মমতা দিদিকে' নেত্রী মেনেছেন। দিন কয়েক আগেও দুজনের কথা হয় ফোনে। তাঁরা অবিজেপি মুখ্যমন্ত্রীদের নিয়ে সম্মেলন ডাকার ভাবনাচিন্তা শুরু করেছেন। বাংলার মত তামিলনাড়ুতে পুরভোটে ধরাশায়ী হয়েছে বিজেপি। তবে, বাংলায় মমতার শাসনে যেমন বাম ও কংগ্রেসও বলতে গেলে নিশ্চিহ্ন, তানিলভূমিতে তা হয়নি।
বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ডিএমকের এই সাফল্য। ভোটের প্রাথমিক ট্রেন্ড প্রকাশ্যে আসতেই দেখা যায়, চেন্নাই, কোয়েম্বাটুর, সালেম সর্বত্রই ডিএমকের জয়জয়কার। ভোটে আলাদা করে নজর কেড়েছেন কোয়েম্বাটুরের ডিএমকে প্রার্থী গঙ্গা নায়র। সমলিঙ্গ এই প্রার্থীকে ঘিরে চর্চা চলছিলই। দেখা গেল ভোট বৈতরণী তিনিও পার করে দিয়েছেন।
রাজধানী চেন্নাইয়ের কর্পোরেশনও দখলে রেখেছে শাসকদল। তাঁরা পেলেন মোট ১৫৩ জন কাউন্সিলর। ফলে মেয়র কে হবেন তা স্থির করবে ডিএমকে, জোটসঙ্গীদের সাহায্য ছাড়াই।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'