Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অকল্পনীয়! আইসিসি তালিকায় ১০৮ ধাপ উপরে উঠলেন ‘ডিকে’

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে কেন ভারতীয় ক্রিকেটে জাতীয় দলের হয়ে দারুণ ফর্মে বিরাজ করেছেন দীনেশ কার্তিক (Dinesh Kartik)। তার পুরস্কারও পাচ্ছেন এই নামী তারকা। কার্তিক আইসিসি ক্রম (ICC Ranking) তালিকায় ১০৮ ধাপ উপরে উঠে এসেছেন। এটা বিশ্ব ক্রিকেটে

অকল্পনীয়! আইসিসি তালিকায় ১০৮ ধাপ উপরে উঠলেন ‘ডিকে’

শেষ আপডেট: 22 June 2022 17:22

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে কেন ভারতীয় ক্রিকেটে জাতীয় দলের হয়ে দারুণ ফর্মে বিরাজ করেছেন দীনেশ কার্তিক (Dinesh Kartik)। তার পুরস্কারও পাচ্ছেন এই নামী তারকা। কার্তিক আইসিসি ক্রম (ICC Ranking) তালিকায় ১০৮ ধাপ উপরে উঠে এসেছেন। এটা বিশ্ব ক্রিকেটে একটি নজির বলা চলে (DK in ICC Ranking)। তালিকায় প্রথম দশে চলে এসেছেন ঈশান কিষানও।

বেঙ্গালুরুর হয়ে প্রায় ১৮৫ স্ট্রাইক রেট রেখে ১৬ ম্যাচে তিনশোর উপরে রান করেছিলেন তিনি। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পরে দক্ষিণ আফ্রিকা সিরিজেও বেশ কয়েকটি দুরন্ত ইনিংসে খেলেছিলেন ডিকে।

রাজকোটে মাত্র ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন ডিকে। তাঁর বড় রানের উপরে ভিত্তি করেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আপাতত ৮৭ নম্বরে রয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভাল খেলার পুরষ্কার পেলেন ঈশান কিষাণও। দুই দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন এই বাঁ হাতি ব্যাটার। চার ম্যাচে ২০৬ রান করেছিলেন তিনি। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছেন ঈশান।

ব্যাটারদের মধ্যে প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। ২১ নম্বরে নেমে গিয়েছেন বিরাট কোহলি। রোহিত চলে গিয়েছে ১৮ নম্বরে।

টি ২০ ক্রিকেটের তালিকায় শীর্ষে বাবর আজম। বোলারদের এক নম্বরে রয়েছেন অস্ট্রেলীয় যশ হ্যাজেলউড। চাহাল ভাল বোলিংয়ের পুরস্কার পেয়েছেন, তিনি ২৩ নম্বরে চলে এসেছেন। টেস্টে অলরাউন্ডার হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। বোলিং বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং জশপ্রীত বুমরা। ব্যাটারদের তালিকায় দশ নম্বরে রয়েছেন বিরাট।

‘এবার আর কোচ আনবে না কেউ, ধরে আনবে জ্যোতিষীদের’! বিপদের মুখে ভারতীয় ফুটবল


```