ডিজের তাণ্ডব শহর ও শহরতলিতে, কালীপুজোর ভাসানে দেদার ফাটছে শব্দবাজিও
দ্য ওয়াল ব্যুরো: শব্দদূষণ রোধে বড় মাপের সাউন্ড বক্স বা ডিজে বক্স (DJ box) বাজানো বন্ধ করতে দুর্গাপুজোর আগে বৈঠক করেছিল কলকাতা পুলিশ। তা সত্ত্বেও ডিজে-তাণ্ডব আটকানো গেল না। কালীপুজোর আগে ডিজে ব্যবসায়ীদের সতর্ক করেছিল লালবাজার। কিন্তু তা সত্
শেষ আপডেট: 7 November 2021 17:05
দ্য ওয়াল ব্যুরো: শব্দদূষণ রোধে বড় মাপের সাউন্ড বক্স বা ডিজে বক্স (DJ box) বাজানো বন্ধ করতে দুর্গাপুজোর আগে বৈঠক করেছিল কলকাতা পুলিশ। তা সত্ত্বেও ডিজে-তাণ্ডব আটকানো গেল না। কালীপুজোর আগে ডিজে ব্যবসায়ীদের সতর্ক করেছিল লালবাজার। কিন্তু তা সত্ত্বেও রবিবার কালীপুজোর ভাসানে ডিজে বক্সের তাণ্ডব চলল শহর ও শহরতলির বিভিন্ন জায়গায়।
সকাল থেকে কলকাতার কিছু জায়গা, হাওড়া, হুগলির বিভিন্ন অঞ্চলে প্রকাশ্যে ডিজের শব্দ তাণ্ডব চলছে বলে বহু বয়স্ক মানুষের অভিযোগ।
বেলঘড়িয়াতেও কালীপুজোর ভাসান উপলক্ষে সন্ধে থেকে চলেছে ডিজে বক্স। সঙ্গে শব্দবাজি। স্থানীও ব্যবসায়ী বাপি ঘোষ জানিয়েছেন, আওয়াজে রীতিমতো বুকে কষ্ট হচ্ছে তাঁদের। ভুক্তভোগীরা অধিকাংশই বয়স্ক। আওয়াজের তীব্রতায় আশেপাশের বাড়ির কাঁচের জানলা রীতিমতো ঝনঝন করে কাঁপছে বলেও জানালেন অনেকে।
এছাড়াও সোনারপুর ,আগরপারা, সাঁকরাইল ,কলকাতার দইঘাট এইসব এলাকার সংশ্লিষ্ট থানায় জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। একই অবস্থা উত্তরে বরাহনগরেও৷ এবছর কালীপুজো-দীপাবলির দিন বাজির উপদ্রব কিছুটা কম ছিল৷ রবিবার শহরের বেশিরভাগ প্রতিমার ভাসান৷ রাতে তাই শব্দবাজি-ডিজের তাণ্ডবও পাল্লা দিয়ে বেড়েছে৷ শহরতলিতে ডিজের তাণ্ডব বেশি বলে জানা গেছে।
খুঁটিতে বেঁধে পুলিশকে পেটাল মদ্যপ জুয়াড়িরা! বিহারের ঘটনায় ভাইরাল ভিডিও
কলকাতা পুলিশ সূত্রের খবর, এদিন বহু জায়গা থেকে ডিজের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে লোকজন ফোন করেছেন। সঙ্গে সঙ্গে সেই এলাকার থানায় খবর দিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ এসেছে হরিদেবপুর, বেহালা, বালিগঞ্জ, কসবা এবং লেকটাউন থেকে৷
লালবাজার সূত্রে খবর, গত কয়েক বছর ধরেই ডিজের দাপট রুখতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। তা সত্ত্বেও বড় মাপের সাউন্ড বক্স বা ডিজে বক্স বাজানো পুরোপুরি বন্ধ করা যায়নি।
পুলিশের দাবি, প্রথমে ডিজে বক্সের মালিকদের থানায় ডেকে এনে ওই সাউন্ড সিস্টেম ভাড়া দিতে নিষেধ করা হয়েছিল। কিছু ক্ষেত্রে তাঁরা পুলিশের কথা শুনেছেন। কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যবস্থা বিশেষ কার্যকর হয়নি। তাই বিসর্জনের শোভাযাত্রায় কোনও পুজো কমিটির প্রতিমার সঙ্গে ডিজে বক্স চোখে পড়লেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কয়েকটি এলাকার প্রবীণদের অভিযোগ, রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থাকা কোনও পুজো কমিটি বিসর্জনের সময়ে ডিজে বক্স বাজালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। সবুজ মঞ্চের পক্ষে নব দত্ত বলেন, প্রশাসনের ভূমিকা ভাল নয়।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'