Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সন্দেশখালি কাণ্ডে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। একাধিক ইডি অফিসার আহত হন, মাথা ফাটে অনেকের। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়, মোবাইল ভেঙে দেওয়া হয়।

সন্দেশখালি কাণ্ডে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

শেষ আপডেট: 7 February 2024 20:12

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিচারপতি জয় সেনগুপ্ত এই ঘটনার তদন্তে সিবিআই এবং রাজ্য পুলিশের যে যৌথ সিট গঠন করেছিল তাতে স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

শুধু তাই নয় এই ঘটনা নিয়ে যে অন্য এফআইআরগুলো দায়ের হয়েছিল তার ভিত্তিতে রাজ্য পুলিশ ও এখনই কোনও তদন্ত করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানি। 

আইনজীবীদের একাংশের মতে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশে কার্যত স্বস্তি পেল ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান। তবে শাজাহান কোন আগাম জামিনের আবেদন জানালে তার বিরোধিতা করতে পারবে ইডি, নির্দেশে এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। একাধিক ইডি অফিসার আহত হন, মাথা ফাটে অনেকের। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়, মোবাইল ভেঙে দেওয়া হয়।

ওই ঘটনায় সিঙ্গল বেঞ্চ সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে  সিট গঠন করে যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিল। নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি। তাদের বক্তব্য ছিল, রাজ্য পুলিশ এর আগে একাধিক মামলায় সিবিআইয়ের সাথে অসহযোগিতা করেছে। এক্ষেত্রেও সেই আশঙ্কা রয়েছে। তাই তদন্তভার দেওয়া হোক শুধুমাত্র সিবিআইয়ের হাতে। কিন্তু সেই মামলা বেশ কয়েকদিন ধরে তালিকায় থাকলেও শুনানি হচ্ছে না।

এদিকে একমাস অতিক্রান্ত। এখনও বেপাত্তা সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। এরই মাঝে গোপন ডেরা থেকেই নিজের আগাম জামিনের আবেদন করেছেন শাহজাহান। ইডির ভূমিকা নিয়ে আদালতে প্রশ্নও তুলেছেন ফেরার তৃণমূল নেতার আইনজীবী।

ইডির দাবি, অন্তরালে থেকেই পেপারওয়ার্ক করে যাচ্ছেন শাহজাহান। তাই দ্রুত শাহজাহান মামলার শুনানির আর্জি জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে আবেদন জানিয়েছিল ইডি। বুধবার ওই মামলার শুনানিতে যৌথ তদন্ত এবং রাজ্যের তদন্তেও স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে আদালত।


```