Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ার বেআইনি নির্মাণ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের!

এদিন ডিভিশন বেঞ্চ জানায়, যে বেআইনি নির্মাণের কথা বলা তার নির্মাণকারী, বসবাসকারীদের বক্তব্য শুনতে হবে বালি পুরসভাকে।

হাওড়ার বেআইনি নির্মাণ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের!

শেষ আপডেট: 28 November 2023 13:27

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন নির্মাণকারী। মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

এদিন ডিভিশন বেঞ্চ জানায়, যে বেআইনি নির্মাণের কথা বলা হয়েছে তার নির্মাণকারী, বসবাসকারীদের বক্তব্য শুনতে হবে বালি পুরসভাকে। সব পক্ষের বক্তব্য শোনার পরই পুরসভার লোকজন যাবেন ওই নির্মাণস্থলে। সেখানে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখবে পুরসভা। তারপরই প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত ওই নির্মাণ ভাঙা যাবে না!

লিলুয়ার ২৯৫ স্কোয়ার মিটারের একটি নির্মাণ নিয়ে যাবতীয় সমস্যার সূত্রপাত। মামলাকারীর অভিযোগ ছিল, ওই নির্মাণ বেআইনি। অভিযোগ উঠেছিল পার্থ ঘোষ নামে এক স্থানীয় প্রোমোটারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার, ২৩ নভেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি ছিল। এই বেআইনি নির্মাণ নিয়ে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে স্থানীয় পুলিশ। সেইসঙ্গে ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি। 

শুনানিতে বিচারপতি স্পষ্ট বুঝিয়ে দেন, কোনওরকম বেআইনি নির্মাণ বরদাস্ত করবেন না। বিচারপতি মন্তব্য করেন, 'একটাও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না। হাওড়ায় আমার নিজের বাড়ি আছে সেটাও যদি বেআইনি হয় তাহলে সেটাও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।' 
 

বিচারপতির নির্দেশের পরই শুক্রবার সকালে নির্মাণ ভাঙতে যান পুরসভার কর্মীরা। কিন্তু তার আগেই নির্মাণকারীরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে যান। তারপরই ভাঙার কাজ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চ আরও জানায়, এক সপ্তাহের মধ্যে বালি পুরসভাকে নির্মাণটি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে। 


```