Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকিতে বিসর্জনে অশান্তি, পুলিশের সঙ্গেই ভাসানযাত্রীদের বচসা

ইছামতিতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বদনেদি বাড়ির সদস্যরা। মহিলাদের সঙ্গে অভদ্র ব্যবহার করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাঁরা। 

টাকিতে বিসর্জনে অশান্তি, পুলিশের সঙ্গেই ভাসানযাত্রীদের বচসা

শেষ আপডেট: 24 October 2023 16:32

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ইছামতিতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বদনেদি বাড়ির সদস্যরা। মহিলাদের সঙ্গে অভদ্র ব্যবহার করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাঁরা। 

মঙ্গলবার সকাল থেকে টাকিতে শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনের পালা। দূরদুরান্ত থেকে বিসর্জন দেখতে ছুটে আসেন বহু মানুষ। তাই ভিড় সামলাতে আগাম প্রস্তুতি নিয়েছিল পুলিশ প্রশাসন। 

এদিন পরিবারের রীতি মেনে টাকির কুবের বাড়ির সদস্যরা। আনন্দ, সিঁদুর খেলায় মেতে ছিলেন বাড়ির মহিলারা। ঘাটে প্রতিমার আনার পর মহিলাদের বাধা দেয় পুলিশ বলে অভিযোগ। 
এরপরেই পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা। ধাক্কাধাক্কিও হয়। 

মহিলাদের অভিযোগ, তাঁরা বিসর্জন দেখতে  দাঁড়িয়েছিলেন। সেই সময় পুলিশের এক কর্মী এসে তাঁদের কটুক্তি করে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। 

খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ইছামতির ঘাটে মোতায়েন থাকা পুলিশদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়। পরে পুজো উদ্যোক্তাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


```