Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরুলিয়ায় প্রাথমিকের তালিকা নিয়ে অসন্তোষ, বিক্ষোভের জেরে বন্ধ থাকল কাউন্সেলিং

চাকরি প্রার্থীদের অভিযোগ, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে না পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বুধবার সংসদ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। 

পুরুলিয়ায় প্রাথমিকের তালিকা নিয়ে অসন্তোষ, বিক্ষোভের জেরে বন্ধ থাকল কাউন্সেলিং

শেষ আপডেট: 7 February 2024 14:20

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: প্রাথমিক শিক্ষকের শূন্য পদের তালিকা প্রকাশ করেছে বোর্ড। সেই তালিকা জেলায় জেলায় পৌঁছে গেছে। তবে পুরুলিয়ায় এই তালিকা নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। চাকরি প্রার্থীদের অভিযোগ, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে না পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বুধবার সংসদ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। 

তাঁদের অভিযোগ, পূর্ণ তালিকা প্রকাশ না করে বেআইনিভাবে কাউন্সেলিং করা হচ্ছে। জেলায় ৮১৪ টি স্কুলে খালি পদ রয়েছে। যে তালিকা জেলা শিক্ষা সংসদ প্রকাশ করেছে, তাতে ৫৬৬টি স্কুলের তালিকা রয়েছে। তাহলে বাকি স্কুলগুলি কোথায় উধাও হয়ে গেল, সেটাই তাঁরা জানতে চান। 

এক বিক্ষোভকারী বলেন, "যে ভাষারই হোক কেন আমাদের পূর্ণাঙ্গ তালিকা দেখার অধিকার রয়েছে। চাকরি প্রার্থীরা যেখানেই যাচ্ছেন, সেখানেই শূন্য পদ রয়েছে।"

এদিন ঘটনায় প্রাথমিক বিদ্যালয় সংসদের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখান পুরুলিয়ার চাকরি প্রার্থীরা। সংসদে সেই সময় কাউন্সেলিং চলছিল। তালিকা নিয়ে বিক্ষোভ শুরু হতেই বন্ধ হয়ে যায় কাউন্সেলিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ঘণ্টাখানেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ফের কাউন্সিলং শুরু হয়। 

পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অবশ্য দাবি করেছেন, শিক্ষা দফতর থেকে তাঁদের কাছে ৫৯৫ টি বিদ্যালয়ের তালিকা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে  ৫৬৬ টি স্কুলের তালিকা তাঁরা প্রকাশ করেছেন। বাকি ২৯ টি স্কুল ছিল সাঁওতালি মাধ্যমের। সেগুলি তাঁরা প্রকাশ করেননি। কারণ এই মাধ্যমে একজন মাত্র চাকরি প্রার্থী ছিলেন। নিয়ম মেনেই কাউন্সেলিং হচ্ছে ।


```