Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ইয়েদুরাপ্পা বললেন, আমাকে সমর্থন করুন ১ হাজার কোটি দেব...

দ্য ওয়াল ব্যুরো : কয়েকমাস আগে কর্ণাটকে কংগ্রেস-জেডি এস সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছিলেন কয়েকজন বিধায়ক। ফলে সরকারের পতন ঘটে। ক্ষমতায় আসে বিজেপি সরকার। তখনই বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ ওঠে। বুধবার প্রাক্তন বিধায়ক নারায়ণ গৌড়

ইয়েদুরাপ্পা বললেন, আমাকে সমর্থন করুন ১ হাজার কোটি দেব...

শেষ আপডেট: 6 November 2019 07:58

দ্য ওয়াল ব্যুরো : কয়েকমাস আগে কর্ণাটকে কংগ্রেস-জেডি এস সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছিলেন কয়েকজন বিধায়ক। ফলে সরকারের পতন ঘটে। ক্ষমতায় আসে বিজেপি সরকার। তখনই বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ ওঠে। বুধবার প্রাক্তন বিধায়ক নারায়ণ গৌড়া বলেন, বিজেপি নেতা তথা কর্ণাটকের এখনকার মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা তাঁকে বলেছিলেন, আমাকে সমর্থন করুন আপনাকে ১ হাজার কোটি টাকা দেব। নারায়ণ গৌড়াকে অবশ্য ডিসকোয়ালিফাই করা হয়েছে। তিনি এদিন সমর্থকদের বলছেন, “এইচ ডি কুমারস্বামী সরকার পড়ে যাওয়ার আগে একজন আমাকে ইয়েদুরাপ্পার বাড়িতে নিয়ে গেল। তখন ভোর পাঁচটা। বাড়িতে ঢুকে শুনলাম ইয়েদুরাপ্পা পুজোয় বসেছেন। পরে তিনি ঘরে এসে বললেন, আমাকে সমর্থন করুন যাতে আমি ফের মুখ্যমন্ত্রী হতে পারি। আমি তাঁকে বললাম, কৃষ্ণারাজপেট কেন্দ্রে উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকা চাই। তিনি বললেন, আরও ৩০০ কোটি টাকা বেশি দেব। আমি আপনাকে ১ হাজার কোটি টাকা দেব।” নারায়ণ গৌড়া সমর্থকদের জিজ্ঞাসা করেন, “আপনারা কি মনে করেন না, এমন মহৎ এক ব্যক্তিকে সমর্থন করা উচিত? আমি তাঁকে সমর্থন করেছিলাম। তিনি আমাকে পরে টাকাটা দিয়েছিলেন।”

```