Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জমি নিয়ে বিবাদ, কালীপুজোর দিনে রণক্ষেত্রর চেহারা নিল হাওড়ার জগাছা

ঘটনায় দু'পক্ষের তিনজন জখম হয়েছেন বলে খবর। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে।

জমি নিয়ে বিবাদ, কালীপুজোর দিনে রণক্ষেত্রর চেহারা নিল হাওড়ার জগাছা

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 October 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো: জমি নিয়ে বিবাদের জেরে কালীপুজোর দুপুরে রণক্ষেত্রর চেহারা নিল হাওড়ার জগাছা। ঘটনায় দু'পক্ষের তিনজন জখম হয়েছেন বলে খবর। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে জগাছার উনসানি গ্রামে। ওই গ্রামের একটি জমি নিয়ে একটি পরিবার এবং ক্লাবের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। এমনকী বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও।


অভিযোগ, হাইকোর্টে জমি মামলা বিচারাধিন থাকা সত্ত্বেও এদিন বিতর্কিত ওই জমিতে পাকা নির্মাণ করা হচ্ছিল স্থানীয় ক্লাবের পক্ষ থেকে। আপত্তি জানায় সংশ্লিষ্ট পরিবারটি। বচসা হাতাহাতিতে গড়ায়। ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন জখম হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। 

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে যেহেতু বিষয়টি আদালতের বিচারাধিন তাই দু'পক্ষের কেউই এ ব্যাপারে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```