
শেষ আপডেট: 2 April 2022 10:52
দ্য ওয়াল ব্যুরো : ডিজেলের অভাবে গত কয়েকদিন শ্রীলঙ্কায় (Disel Lanka) স্তব্ধ হয়ে রয়েছে যানবাহন। বিদ্যুৎ উৎপাদনও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রে ৪০ হাজার টন ডিজেল (Disel Lanka) পাঠাল ভারত। তার মূল্য ১০০ কোটি ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৬ হাজার কোটি টাকা। শনিবার সন্ধ্যা থেকে সেই জ্বালানি (Disel Lanka) শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় পাঠানো শুরু হবে।
গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় আর্থিক সংকটে পড়েছেন শ্রীলঙ্কার ২ কোটি ২০ লক্ষ নাগরিক। দেশের রাজকোষে বৈদেশিক মুদ্রা প্রায় নেই। শ্রীলঙ্কার দুই তৃতীয়াংশ যানবাহন ডিজেলে (Disel Lanka) চলে। সেখানকার গণ পরিবহণের বেশিরভাগ রয়েছে বেসরকারি হাতে। প্রাইভেট বাস মালিকরা জানিয়েছিলেন, তাঁদের পক্ষে অত্যাবশ্যকীয় পরিষেবাও চালু রাখা সম্ভব হচ্ছে না।
গত শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে জরুরি অবস্থা জারি করেছেন। নিরাপত্তারক্ষীদের হাতে দেওয়া হয়েছে চূড়ান্ত ক্ষমতা। প্রাক্তন প্রেসিডেন্ট মৈত্রীপাল শ্রীসেনার দল ফ্রিডম পার্টি রাজাপক্ষেকে পরামর্শ দিয়েছে, সংকটের মোকাবিলা করার জন্য সর্বদলীয় সরকার গঠন করা হোক।
শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভ চলছে সরকারের বিরুদ্ধে। রাজাপক্ষেকে অপসারণের দাবি প্রবল হয়ে উঠছে। সেনাবাহিনীকে ইচ্ছামতো যে কাউকে গ্রেফতার করা এবং বিনা বিচারে আটকে রাখার ক্ষমতা দেওয়া হয়েছে। শুক্রবার রাজাপক্ষের অফিস থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা 'আরব বসন্ত'-র মতো কিছু ঘটাতে চান। এক দশক আগে প্রবল অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল পশ্চিম এশিয়া। তখন গণ বিক্ষোভের মুখে কয়েকটি দেশের সরকারের পতন ঘটে। তাকেই 'আরব বসন্ত' বলা হয়।
কোভিড অতিমহামারীর জন্য শ্রীলঙ্কার পর্যটনশিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া প্রবাসী যে নাগরিকরা প্রতি বছর বিদেশী মুদ্রা পাঠাতেন, তাঁদের পক্ষেও আর বেশি ডলার পাঠানো সম্ভব হচ্ছে না। এর ফলেই ভেঙে পড়েছে অর্থনীতি। অর্থনীতিবিদরা অবশ্য বলছেন, সরকারের অপদার্থতার জন্য অনেকদিন ধরেই অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল।
আরও পড়ুন : Aryan Khan Case: আরিয়ান মামলার অন্যতম সাক্ষীর আচমকা মৃত্যু, এনসিবি-র বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন