Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টেন্ডার নিয়ে দুই সংস্থার গণ্ডগোলে তিন ঘণ্টা বন্ধ রইল নিমতলা মহাশ্মশান

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল আটটা। তালা বন্ধ নিমতলা শ্মশানের মূল দরজা। যত সময় এগোচ্ছে ততই বাড়ছে দাহ করার লাইন। অনেক পরিবার প্রিয়জনের মৃতদেহ নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দরজা না খোলায় অন্য শ্মশানের দিকে রওনা হয়। এই ভাবে টানা তিনঘণ্টা বন্ধ রইল

টেন্ডার নিয়ে দুই সংস্থার গণ্ডগোলে তিন ঘণ্টা বন্ধ রইল নিমতলা মহাশ্মশান

শেষ আপডেট: 1 October 2018 07:30

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল আটটা। তালা বন্ধ নিমতলা শ্মশানের মূল দরজা। যত সময় এগোচ্ছে ততই বাড়ছে দাহ করার লাইন। অনেক পরিবার প্রিয়জনের মৃতদেহ নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দরজা না খোলায় অন্য শ্মশানের দিকে রওনা হয়। এই ভাবে টানা তিনঘণ্টা বন্ধ রইল উত্তর কলকাতার নিমতলা মহাশ্মশান। শ্মশানে ব্যবহৃত বিভিন্ন জিনিস পত্র কোন সংস্থা সাপ্লাই করবে তা টেন্ডারের মাধ্যমে ঠিক করে কলকাতা কর্পোরেশন। নির্দিষ্ট সময় অন্তর এই টেন্ডার হয় বলে পুরসভা সূত্রে জানা গেছে। সম্প্রতি নতুন টেন্ডারে আগের সংস্থার বদলে অন্য একটি সংস্থা এর বরাত পায়। রবিবার ছিল পুরনো সংস্থার শেষ দিন। মাসের পয়লা তারিখ থেকে নতুন সংস্থার কাজ করার কথা। অভিযোগ, এ দিন সকালে পুরনো সংস্থার লোকজন এসে তাণ্ডব শুরু করে শ্মশানের গেটে। জোর করে নতুন সংস্থার কর্মীদের মারধর করে হঠিয়ে দিতে যায়। শ্মশানে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে শ্মশানের সিকিউরিটিরাই তালা লাগিয়ে দেন মূল ফটকে। গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। আসে পুলিশও। প্রায় ঘণ্টা তিনেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তালা খোলে নিমতলা মহাশ্মশানের। মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, পুরনো সংস্থার বিরুদ্ধে পুরসভার তরফে থানায় অভিযোগ জানানো হবে। পুলিশও একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে।

```