টুইটারে এবার দিল্লির যে জ়োম্যাটো ডেলিভারি বয়ের ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি খুব সাধারণ কিছু নয়। দেখা যাচ্ছে, বিশেষ ভাবে সক্ষম এক জ়োম্যাটো ডেলিভারি বয় হাঁটতে চলতে পারেন না। কিন্তু তিনি ট্রাই-সাইকেলে চড়ে, সেটি হাত দিয়ে চালিয়ে, বাড়ি বাড়ি খাবার নিয়ে হাজির হচ্ছেন সময়মতো!
দেখুন সেই ভিডিও।
https://twitter.com/tfortitto/status/1129359381319962624
মুখের খাবার তুলে দিয়ে অন্যের মুখে হাসি ফোটাচ্ছেন তিনি। ভাইরাল হওয়া সেই জ়োম্যাটো ডেলিভারি বয়ের নাম জানা গিয়েছে, রামু। রামুর এই ভিডিও প্রকাশিত হওয়ার পরেই প্রশংসায় ফেটে পড়েন নেটিজেনরা। শুধু রামুর নয়, সকলেই জ়োম্যাটোরও প্রশংসা করেছেন।
এক জন বিশেষভাবে সক্ষম ব্যক্তির রুজি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য নেটিজেনরা অভিনন্দন জানাচ্ছেন জ়োম্যাটোকে। এমনকী তাদের কর্মচারী এই রামুই এখন অনেকের অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন বলেন মনে করছেন অনেকে।


