Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'আপনিই ঠিক ছিলেন স্যার', আরও একবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন পরিচালক অনীক দত্ত

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় রাজনৈতিক মতপার্থক্য নিয়ে দল বিভাজন বরাবরই ছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতি একবারে স্পষ্ট। নানা রঙে ভাগ হয়ে গেছে টলিউড। যেখানে নির্বাচনের আগে দলবদল, ফুলবদলের হিড়িক পড়েছে সেখানে পরিচালক অনীক দত্ত, কমেলশ্বর মুখোপাধ

'আপনিই ঠিক ছিলেন স্যার', আরও একবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন পরিচালক অনীক দত্ত

শেষ আপডেট: 5 February 2021 16:30

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় রাজনৈতিক মতপার্থক্য নিয়ে দল বিভাজন বরাবরই ছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতি একবারে স্পষ্ট। নানা রঙে ভাগ হয়ে গেছে টলিউড। যেখানে নির্বাচনের আগে দলবদল, ফুলবদলের হিড়িক পড়েছে সেখানে পরিচালক অনীক দত্ত, কমেলশ্বর মুখোপাধ্যায় থেকে সুরকার দেবজ্যোতি মিশ্র-- অনেকেই পরিচিত চিরকালের বামপন্থী বলেই। পরিচালক অনীক দত্ত দিন কয়েক আগেই পোস্ট দিয়ে জানিয়েছিলেন, লালেই ভরসা রেখেছেন তিনি। বামপন্থাই যে একমাত্র বিকল্প হতে পারে সে কথা আগেও বারবার বলেছেন পরিচালক। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি শেয়ার করে তা আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেন 'ভবিষ্যতের ভূত' সিনেমার পরিচালক অনীক দত্ত। তিনি ক্যাপশনে লেখেন, "আপনি ঠিক ছিলেন স্যার। যারা আপনাকে মিথ্যে অপবাদ দিয়েছিল, তারাও সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ।"

কিছু দিন আগেই বাংলার রাজনীতিতে ফুলবদলের হিড়িক নজর কেড়েছে জনগণের। তবে কোনও কোনও শিবিরের মুখে ইদানীং শোনা যাচ্ছে বাম আমলের প্রশংসাও। কেউ কেউ আবার দাবি করছেন বাম আমলে অন্তত ভোটের নমিনেশন জমা দেওয়া যেত। আবার অন্যদিকে 'উন্নততর' দলের ডাক দিচ্ছেন অপর পক্ষ। এই দলাদলির মধ্যেও বুদ্ধবাবুর ওপর, তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপরেই ভরসা রাখতে চায়ছেন পরিচালক। কিছুদিন আগেই মানুষের জন্য কাজ করার কথা বলেন তিনি। যাদবপুর শ্রমজীবী ক্যানটিনের ৩০০ দিন পূর্তির অনুষ্ঠানে আসেন অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র, অভিনেত্রী উষসী চক্রবর্তীরা; সকলে সমবেত ভাবে গলা মেলান গানেও।

```