দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষিত আলোচনার পরে দুপুরে খেতে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। উপস্থিত ছিলেন দুই দেশের বাঘা বাঘা কূটনীতিকরাও।
কী আছে মেনুতে?
উপস্থিত সাংবাদিকরা লক্ষ করলেন, খাবারের টেবিলেও কূটনীতির ছোঁয়া। খুব যত্ন করে আমেরিকা ও উত্তর কোরিয়ার সেরা ডিশগুলো সাজিয়ে দেওয়া হয়েছে টেবিলে। দুই দেশকে বৈঠকে বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল চিন। সেই ভূমিকার স্বীকৃতি হিসাবে একটা চিনা ডিশও আছে।
আমেরিকার পছন্দের ডিশগুলোর মধ্যে রয়েছে প্রন ককটেল। উত্তর কোরিয়ার পছন্দের ডিশ স্টাফড কিউকাম্বার। চিনের সেরা ডিশ হিসাবে আছে ইয়াংঝৌ ফ্রায়েড রাইস আর ঘরে তৈরি চিলি সস।