Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন বাংলার দীপঙ্কর দত্ত

দ্য ওয়াল ব্যুরো: একদা কলকাতা হাইকোর্টের (kolkata High Court) বিচারপতি (judge) দীপঙ্কর দত্ত (Dipankar Dutta) বর্তমানে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি। এবার তিনি সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতির আসনে বসতে চলেছেন। সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন বাংলার দীপঙ্কর দত্ত

শেষ আপডেট: 28 September 2022 04:27

দ্য ওয়াল ব্যুরো: একদা কলকাতা হাইকোর্টের (kolkata High Court) বিচারপতি (judge) দীপঙ্কর দত্ত (Dipankar Dutta) বর্তমানে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি। এবার তিনি সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতির আসনে বসতে চলেছেন।

সুপ্রিম কোর্ট সূত্রে খবর, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত সুপারিশ করেছেন দীপঙ্কর দত্তের নাম।

গত সপ্তাহে অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি কলকাতার মানুষ ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর অবসর নেবেন আর এক বাঙালি বিচারপতি অনুরুদ্ধ বসু।

দীপঙ্কর দত্ত ২০৩০ পর্যন্ত সুপ্রিম কোর্টে থাকবেন। অবসরের সময় তিনিই হবেন সর্বোচ্চ আদালতের সর্ব জ্যেষ্ঠ বিচারপতি। তবে, প্রধান বিচারপতি হতে পারবেন কিনা এখনই বলা সম্ভব নয়।

দীপঙ্কর দত্ত ২০০৬ সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি হন। বছর তিনেক আগে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হওয়ার আগে কলকাতার তাঁর বেশ কিছু মামলা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, বীরভূমের পারুইয়ের রাজনৈতিক হিংসার মামলা। সেই মামলায় পুলিশ-প্রশাসনের ভূমিকার নিন্দা করতে গিয়ে তিনি আক্ষেপ করে বলেছিলেন, চিতায় না ওঠা পর্যন্ত আমাকে এই ধরনের মামলা যেন আর শুনতে না হয়। সুপ্রিম কোর্টে চলে গেলে তাঁকে অন্তত আর কলকাতায় ফিরতে হবে না।

চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা, হাওড়া স্টেশনে হাত ফস্কে প্ল্যাটফর্মের ফাঁকে গলে গেলেন যাত্রী


```