Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সায়রা বানুকেও আর চিনতে পারেন না দিলীপ কুমার, অবস্থার অবনতি

দ্য ওয়াল ব্যুরো: বৃদ্ধ স্বামীর সেবায় মনপ্রাণ ঢেলে দিয়েছেন পুরানো দিনের অভিনেত্রী সায়রা বানু। যদিও স্বামী তথা প্রাক্তন সুপারস্টার দিলীপ কুমার এখন চিনতেই পারেন না তাঁকে। তাঁদের পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, দিলীপ সাব কাউকেই চিনতে পারেন না। কথা

সায়রা বানুকেও আর চিনতে পারেন না দিলীপ কুমার, অবস্থার অবনতি

শেষ আপডেট: 5 October 2018 06:50

দ্য ওয়াল ব্যুরো: বৃদ্ধ স্বামীর সেবায় মনপ্রাণ ঢেলে দিয়েছেন পুরানো দিনের অভিনেত্রী সায়রা বানু। যদিও স্বামী তথা প্রাক্তন সুপারস্টার দিলীপ কুমার এখন চিনতেই পারেন না তাঁকে। তাঁদের পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, দিলীপ সাব কাউকেই চিনতে পারেন না। কথা বলতে পারেন না, নিজে কিছুই করতে পারেন না। কোনও চেতনাই নেই তাঁর। কিন্তু তাঁর বহুদিনের সঙ্গী ও স্ত্রী সায়রা বানু ৯৫ বছরের স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ ল়ড়ছেন।

দিলীপ কুমারের পরিবারের এক বন্ধু বলেছেন, বেশ কিছুদিন ধরে ইউসুফ সাহেবের অবস্থা খুব খারাপ। কাউকে চিনতে পারেন না। তাঁকে বাঁচিয়ে রাখার জন্য সায়রাজি অকাতরে অর্থ ব্যয় করে চলেছেন।  তাঁর নিজের সঞ্চয় আর অবশিষ্ট নেই বললেই চলে। এর পরে তিনি নিজেও বিরাট অর্থসঙ্কটে পড়বেন। দিলীপ কুমারের জন্ম ১৯২২ সালে। তাঁর প্রথম ছবি জোয়ার ভাটা (১৯৪৪)।  রোমান্টিক ও করুণরসের নায়ক হিসেবে প্রথম থেকেই নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন দিলীপ কুমার। তাঁর অভিনীত আন্দাজ, দীদার, দেবদাস, বাবুল, মধুমতী, নয়া দৌড়, মুঘল-এ-আজম, রাম অর শ্যাম  ইত্যাদি ছবিতে দিলীপ কুমারের অভিনয় ও তাঁর গলায় মহম্মদ রফির গান হিন্দি ছবিতে নতুন এক যুগের সূচনা করে।  প্রায় ছয় দশক ধরে ৬৫টি ছবিতে অভিনয় করেছেন দিলীপ কুমার। গত বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ। মাঝেমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। শাহরুখ কানের মতো বলিউডের তারকাদের অনেকেই তাঁর বাড়ি গিয়ে দেখে আসেন দিলীপ কুমারকে।

```