Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

দিঘায় মমতার কাছে সস্ত্রীক দিলীপ ঘোষ! রিঙ্কু বললেন, 'আমাদের দেখে পাবলিক খুশি হয়েছে'

দিঘায় জগন্নাথ ধামের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন দিলীপ ও রিঙ্কু ঘোষ। রাজনৈতিক সৌজন্য নাকি নিছক ধর্মীয় উপস্থিতি—এই নিয়েই উঠছে প্রশ্ন।

দিঘায় মমতার কাছে সস্ত্রীক দিলীপ ঘোষ! রিঙ্কু বললেন, 'আমাদের দেখে পাবলিক খুশি হয়েছে'

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 30 April 2025 19:52

দ্য ওয়াল ব্যুরো: ‘পাবলিক খুশি হয়েছে আমাদের দেখে’ দিঘায় জগন্নাথ ধামের (Digha Jagannath Temple) উদ্বোধনের অনুষ্ঠানে পৌঁছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করার পরে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু ঘোষ (Rinku Ghosh)। 

এদিন দুপুরে দিঘার অনুষ্ঠানে কোনও বিজেপি নেতাকে দেখা যায়নি মমতার মঞ্চে। তবে বিকেল গড়াতেই সেখানে হাজির হন দিলীপ ঘোষ। সস্ত্রীক। ততক্ষণে উদ্বোধনী অনুষ্ঠান শেষ। তবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন দিলীপ-রিঙ্কু। তার পরে সোজা গিয়ে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

এই নিয়েই দ্য ওয়ালের তরফে সরাসরি যোগাযোগ করা হয় রিঙ্কুর সঙ্গে। তাঁকে জিজ্ঞেস করা হয়, জগন্নাথ ধামে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে কেমন লাগছে? 

রিঙ্কু উত্তর দেন, ‘সরকারি প্রোটোকল মেনে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমাদের দিক থেকে ধর্মীয় ও সামাজিক ভাবে আমরা আমন্ত্রণ রক্ষা করেছি। ভাল লেগেছে। পাবলিক খুশি হয়েছে আমাদের দেখে, আমাদেরও ভাল লেগেছে। আজকের সুন্দর পুণ্য তিথিতে জগন্নাথ দর্শন করতে পারলাম। আজ এর আগেও একটা ধর্মীয় অনুষ্ঠানেই ছিলাম। সেখান থেকে এখানে এলাম।’

এর পরে তাঁকে জিজ্ঞেস করা হয়, মুখ্যমন্ত্রী বিশেষ কোনও বার্তা দিয়েছেন কিনা। রিঙ্কু বলেন, ‘উনি আমাদের আশীর্বাদ করলেন। সাধারণ মানুষ যেমন সৌজন্য দেখান, তেমনই। রাজনৈতিক মতাদর্শ আলাদা জায়গায়।’

তাহলে কি মমতার এই জগন্নাথ ধামের উদ্যোগকে সমর্থন জানাচ্ছেন রিঙ্কুরা? উত্তরে তাঁর সোজাসাপ্টা জবাব, ‘আজ আমরা শাসকদলে থাকলে, আমরাও বিরোধীদের নিমন্ত্রণ করতাম। মন্দির তো একটা ধর্মীয়-সামাজিক ব্যাপার, এতে রাজনীতি কেন আসবে।’

এদিন কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সনাতনী হিন্দু মহা সম্মেলনের জমায়েত ছিল। সেই জায়গার উপর দিয়েই দিঘা এসেছেন দিঘা। কিন্তু সেখানে যাননি তাঁরা। 

এই নিয়ে প্রশ্ন করা হলে রিঙ্কু বলেন, ‘শুভেন্দুবাবুর অনুষ্ঠান থেকে আমাদের কাছে কোনও আমন্ত্রণ আসেনি। ওখান থেকে আমন্ত্রণ পেলে যাওয়ার কথা ভাবতাম। আমরা তো শ্যামপুরের আর একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করেই এলাম। গতকাল অনেক রাতে ফিরে আজ সকালে বেরিয়ে সেখানে গেছিলাম। শুভেন্দুবাবুর প্রোগ্রামের কথা জানলে আধঘণ্টা হলেও ম্যানেজ করে যাওয়ার চেষ্টা করতাম।’

তবে শেষমেশ রিঙ্কু স্পষ্ট করে বলেন, ‘দিঘার জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে হাজির হওয়ার সঙ্গে মুখ্যমন্ত্রীকে সমর্থন করার কোনও যোগসূত্র নেই। এটা ধর্মীয় ও সামাজিক সৌজন্য এবং দিলীপবাবু এমনিই ধর্মীয় ব্যক্তি। তাই আমরা এসেছি।’


```