Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাত পেরোতেই হানিমুনের 'প্ল্যান' বদল! 'ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় না' ট্রোলের জবাবে দিলীপ

যা শুনে ইকো পার্কের ভিড় রসিকতার সুরে বলে উঠল, 'এ তো সবে শুরু! এটাই বিয়ের ম্যাজিক! এরকম অনেক মতই বদলাবে'!

রাত পেরোতেই হানিমুনের 'প্ল্যান' বদল! 'ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয় না' ট্রোলের জবাবে দিলীপ

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 19 April 2025 13:03

প্রিয়াঙ্কা পাত্র

রাত পেরোতেই মত বদল!

শুক্রবার, বৈশাখী সন্ধ্যায় শুভদৃষ্টি, মালাবদল, চারহাত এক হওয়ার পর নববধূকে পাশে নিয়ে সদ্য বিবাহিত দিলীপ ঘোষ (Dilip Ghosh Marriage) বলেছিলেন, "দেশে এত জায়গা থাকতে বিদেশে কেন হানিমুন করতে যাব?"

শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সেই দিলীপ ঘোষই দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন, "রিঙ্কুর ইচ্ছেতেই বিয়ে। ও যেখানে বলবে সেখানেই যাব!" 

যা শুনে ইকো পার্কের ভিড় রসিকতার সুরে বলে উঠল, 'এ তো সবে শুরু! এটাই বিয়ের ম্যাজিক! এরকম অনেক মতই বদলাবে'!

শনিবার ঘোষবাবুর জন্মদিন। তাই এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসা সকলের মিষ্টিমুখের জন্য পায়েসের আয়োজন করা হয়েছিল। ছিল কেকও। সাধারণত, ভোর সাড়ে পাঁচটায় ইকো পার্কে পৌঁছে যান দিলীপ। এদিন একটু আগেই এসেছিলেন।

ছবি-রণদীপ দে।

বৃহস্পতিবার বিকেলে ঘোষবাবুর বিয়ের খবর নিজের টুইটার হ্যান্ডেলে প্রথম 'ব্রেক' করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তারপর থেকেই বঙ্গ রাজনীতির সব আকর্ষণ ঘুরে গিয়েছিল নিউটাউনের ঘোষবাবুর বাড়ির দিকে। বেশি বয়সে বিয়ে করার জন্য সোশ্যাল মাধ্যমে নানাবিধ মন্তব্যও ঘুরে বেড়াচ্ছে তখন থেকেই। তারই একটি হল, 'ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়'!

এদিন সকালে নিজস্ব স্টাইলে ওই ট্রোলের জবাবও দিয়েছেন দিলীপ। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন, "ইকো পার্কে সারাজীবন হাঁটলেও বিয়ে হবে না! যেটা যখন হওয়ার তখনই হবে! আর আমাদের প্রথম আলাপ ইকো পার্কে হয়ওনি। পার্টি কর্মী, সেই সূত্রে দু'জন দু'জনকে আগে থেকে চিনতাম।"

বিভিন্ন ইস্যুতে বিরোধীদের 'রগড়ে দেব' বলে সমালোচিত হওয়া দিলীপ ঘোষও যে ঝটকা খেয়েছিলেন, এবং সেটাও যে রিঙ্কু মজুমদারের কাছ থেকেই, এদিন দ্য ওয়ালের সাক্ষাৎকারে অকপটে তাও স্বীকার করে নিয়েছেন ঘোষবাবু।

দিলীপের কথায়, "রিঙ্কুই প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিল। এমন প্রস্তাব শুনে প্রথমটাতে আমি ঝটকা খেয়েছিলাম। সিদ্ধান্ত নিতেও কিছুটা সময় লেগেছে। ভাবছিলাম, এই বয়সে বিয়ে করা ঠিক হবে কিনা। তবে রিঙ্কু সাহস জুগিয়ে বলেছিল, এখনও অনেক সময় আছে!"

খানিক থেমে যোগ করলেন, "হানিমুন আমাদের কনসেপ্টে নেই, তবে পরস্পরকে জানতে একান্তে থাকা জরুরি। আমার বিদেশ যাওয়ার বিশেষ ইচ্ছে নেই। খুব বেশি হলে নেপাল ভুটান যেতে পারি! পরস্পরকে জানা চেনার জন্য একান্তে, নিভৃতে কয়েকটা দিন কাটাব। তবে রিঙ্কু যেখানে যেতে চাইবে...!"

বিবাহিত দিলীপ ঘোষ কি আগের মতো পার্টিকে সময় দিতে পারবেন? এ নিয়েও নানা মহলে নানা বিধ আলোচনা। বিষয়টি অজানা নয় খড়গপুরের প্রাক্তন বিধায়কের। বললেন, "জীবনে অনেক উত্থান পতন থাকে, তবে উদ্দেশ্য ভুলে গেলে চলবে না। দুপুর পর্যন্ত ঘরে আছি। তারপরে আবার বেড়িয়ে পড়ব পার্টির কাজে!" 

হানিমুন ডেস্টিনেশন অবশ্য এখনও জানা যায়নি! রিঙ্কুদেবীর 'ইচ্ছে'য় সেটা নেপাল, ভুটানের বাইরে বিদেশের অন্য কোথাও হয় কিনা, সেটাই দেখার! 


```